চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তাঁর কৃতিত্ব প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে’, আশার প্রয়াণে আবেগঘন ব্রেট লি

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারতের কিংবদন্তি গায়িকার লাখ লাখ ভক্তের মধ্যে একজন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি-ও। আশার মৃত্যুতে তিনিও শোকাহত। আর কিছুক্ষন পরেই পঞ্চভূতে বিলীন হবে গায়িকার নশ্বর দেহ। গায়িকার প্রয়াণে তাঁকে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ব্রেট লি। তিনি তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠের পাশাপাশি দয়ার জন্যেও তাঁকে মনে করেছেন। আশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করেছেন। জোর দিয়ে বলেছেন, তাঁর কীর্তি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। রবিবার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তী প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে। যিনি বিভিন্ন ধারা ও ভাষায় প্রায় ১৪ হাজারের বেশি বিশাল উত্তরাধিকার রেখে গেলেন, যা তাঁকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী কণ্ঠশিল্পী করে তুলেছিল।

যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে বিনোদন দেবে। সোমবার ব্রেট লি নিজের ইনস্টাগ্রামের একটি আবেগঘন পোস্টে কিংবদন্তি গায়িকার সঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘২০০৬ সালে আশা ভোঁসলের সঙ্গে ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানটি লেখা ও রেকর্ড করার সৌভাগ্য আমার হয়েছিল। এর জন্য আমি চিরকাল অত্যন্ত কৃতজ্ঞ থাকব। শুধু তাঁর অসাধারণ প্রতিভা নয়, বরং তিনি কতটা দয়ালু ও বিনয়ী ছিলেন, সেটাই আমার মনে সারাজীবন গেঁথে থাকবে। জীবনে এত কিছু অর্জন করার পরেও তিনি অসাধারণ আন্তরিকতা ও উদারতার সঙ্গে নিজেকে উপস্থাপন করতেন। এই কঠিন সময়ে আমার সমবেদনা তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল। এমন বিশেষ একজন মানুষের সঙ্গে সামান্য কিছু মুহূর্ত কাটাতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তার কীর্তি আগামী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকবে, এতে কোনও সন্দেহ নেই।’

মহাম্মদ রফি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তিদের পাশাপাশি ভোঁসলেকেও হিন্দি সিনেমার স্বর্ণযুগের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে গণ্য করা হয়। আর ডি বর্মণ এবং ও পি নায়ারের মতো সুরকারদের সঙ্গে তাঁর যৌথ সৃষ্টিতে একাধিক কালজয়ী ক্লাসিক রয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত করবে। প্রসঙ্গত, ব্রেট লি এবং ভোঁসলের মধ্যে এক অনন্য সম্পর্ক ছিল, যা প্রশংসার ঊর্ধ্বে। ২০০৭ সালে তাঁরা ‘ইউ আর দ্য ওয়ান ফর মি’ গানটিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা, যা ছিল ক্রিকেট ও সঙ্গীতের এক বিরল মেলবন্ধন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই গানটি তৈরি হয়েছিল। গানটি চার্টে সাফল্য লাভ করেছিল। যেখানে ভোঁসলের সাবলীল বহুমুখী প্রতিভা প্রদর্শিত হয়েছিল। তাদের এই সম্পর্ক লির মনে এক গভীর ছাপ ফেলেছিল। রেকর্ডিংয়ের কয়েক মাস পর, সিডনি অপেরা হাউসে যখন তাঁদের আবার দেখা হয়েছিল, ভোঁসলে তাকে একটি স্বাক্ষর করা অ্যালবাম উপহার দিয়েছিলেন

Published by:

Share Link:

More Releted News:

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ