কুমিরের জন্য টোপ ছিল কুকুর! ভাইরাল ভিডিও দেখলে শিউড়ে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:শান্ত পরিবেশ, সরোবরের পাড়ে গোল হয়ে মোবাইল হাতে দাঁড়িয়ে রয়েছেন সকলে।আর তারই ঘাটে অবাধে ঘুরে বেড়াচ্ছিল একটি কুকুর। মুহূর্তের মধ্যে সেই স্বাভাবিক দৃশ্য বদলে গেল আতঙ্কে। জলের তলা থেকে হঠাৎ উঠে এল এক প্রকাণ্ড কুমির।ভয়ে ঝটপট করতে থাকে ছোট্ট কুকুরটি। কিন্তু কেউ এগিয়ে আসেনি তার দিকে। বরং ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীরা।

চোখের সামনে কুকুরটিকে জলে টেনে নিয়ে যায় কুমিরটি।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বাংলাদেশজুড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার একটি মাজার সংলগ্ন দিঘিতে।
ভিডিওতে দেখা গিয়েছে, সকলের সামনে কুকুরটি কামড়ে ধীরে ধীরে গভীর জল নিয়ে যাচ্ছে কুমিরটি। আর সবাই ভি়ডিও করছে।যা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েতেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিঘিতে থাকা কুমিরগুলো অনেকটা মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। মাজারে আসা দর্শনার্থীরা প্রায়ই খাবার দেন, ফলে কুমিরগুলো ঘাটের কাছাকাছি চলে আসে। ফলে মানুষ ও কুমিরের সহাবস্থান এখানে নতুন কিছু নয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটি আবারও সামনে এনে দিল সেই সহাবস্থানের ঝুঁকির দিকটি।

বিশেষজ্ঞদের মতে, কুমির মূলত শিকারী প্রাণী এবং সুযোগ পেলে ছোট প্রাণীদের আক্রমণ করা তাদের স্বাভাবিক প্রবৃত্তি। তাই এমন এলাকায় যেখানে কুমিরের উপস্থিতি রয়েছে, সেখানে মানুষ ও গৃহপালিত প্রাণীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। ঘটনাটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে মাজার সংলগ্ন এলাকায় যেখানে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন, সেখানে পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা থাকা উচিত বলেই মত অনেকের।

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়