ঈশান কিশানের দুরন্ত ৯১, রাজস্থানকে ২১৭ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অধিনায়ক ঈশান কিশনের অনবদ্য ৯১ রান ও নীতীশ রেড্ডির ২৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে সোমবার (১৩ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছে কাব্যা মারানের দল।

টস জিতে এদিন প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ওপেন করতে নেমে প্রথম বলেই সাজঘরে পেরেন আগের দিন দুরন্ত ব্যাট করা অভিষেক শর্মা। জোফ্রা আর্চারের বলে রবি বিষ্ণোইয়ের তালুবন্দি হন তিনি। এর পর ট্রেভিস হেড ও অধিনায়ক দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা খানিকটা সামাল দেন। ৩৪ বলে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। পাওয়ার প্লে শেষে হায়দরাবাদের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৫১। তবে পাওয়ার প্লে’র পরের ওভারে রিয়ান পরাগের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন হেড। তিনি করেন ১৮ বলে ১৮।

চার নম্বরে নেমে মাথা ঠান্ডা করে খেলতে থাকেন হাইনরিখ ক্লাসেন। তবে হাত খুলে মারতে শুরু করেন ঈশান কিশান। ৩০ বলে ২টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৩০ বলেই ব্যক্তিগত অর্ধশতরান করেন। ১০.৩ ওভারেই দলকে একশ রানের গণ্ডি পার করিয়ে দেন ক্লাসেন ও কিশান। ব্যক্তিগত অর্ধশতরানের পরে আরও মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন হায়দরাবাদ অধিনায়ক। যেভাবে সাবলীল ভঙ্গিতে খেলছিলেন তাতে মনে হচ্ছিল আনায়াসেই শতরান করে ফেলবেন ঈশান। কিন্তু তা হয়নি। ১৪তম ওভারে বল করতে এসে ঈশানকে ফিরিয়ে রাজস্থান শিবিরে স্বস্তি এনে দেন সন্দীপ শর্মা। ৪৪ বলে ৮টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৯১ রান করে ফেরেন ঈশান। ভেঙে যায় ৮৮ রানের জুটি।

হায়দরাবাদ অধিনায়ক সাজঘরে ফেরার পরে যার উপরে ভরসা করা হয়েছিল সেই হাইনরিখ ক্লাসেন বেশিক্ষণ টেকেননি। ১৬তম ওভারে তুষার দেশপাণ্ডের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। আউটের আগে করেন ২৬ বলে ৪০ রান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে বড় শট খেলে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করানোর চেষ্টা চালান নীতীশ রেড্ডি ও সলিল অরোরা। ১৮তম ওভারে তিন ছক্কা ও এক বাউন্ডারির সাহায্যে ২৪ রান সংগ্রহ করেন দুজনে। তবে পরের ওভারেই বিপজ্জনক নীতীশকে (১২ বলে ২৮) থামান জোফ্রা আর্চার। ওই ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন সলিল অরোরা। শেষ ওভারে জঘন্য রান আউট হয়ে ফেরেন অনিকেত ভার্মা। তার অবদান মাত্র ছয় রান। শেষ পর্যন্ত ২১৬ রানেই থমকে দাঁড়ায় হায়দরাবাদ। অরোরা ২৪ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে সফলতম বোলার আর্চার চার ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর