সঙ্গীত ও ওটিটি কনটেন্টে উচ্ছ্বাসে ভরা নববর্ষ উদযাপন

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। কনসার্ট, নতুন গান, নাট্যপ্রদর্শনী এবং ওটিটি প্ল্যাটফর্মে একাধিক নতুন কনটেন্ট প্রকাশের মাধ্যমে এবারের বাংলা নববর্ষে তৈরি হয়েছে বিনোদনের জৌলুস আয়োজন।

কনসার্টে ব্যস্ত ব্যান্ডসঙ্গীত: নববর্ষ উপলক্ষে বিভিন্ন শহর ও শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক কনসার্টে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ডগুলো। পাবনার এডওয়ার্ড কলেজে আজ বিকেলে সঙ্গীত পরিবেশনা করবেন নগরবাউল জেমস। একই সঙ্গে কর্পোরেট শোতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। রাজধানীতে একাধিক কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। দুপুরে রমনা পার্কে একটি আয়োজনে এবং সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপো কনসার্টে অংশ নেবে তারা। আগামিকাল রাঙামাটির একটি বৈশাখী কনসার্টেও তাদের পারফরম্যান্স রয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠানেও ব্যস্ত রয়েছে ওয়ারফেজ। অন্যদিকে, রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে ‘ঝোড়ো সময়ের গান’ শিরোনামে একক কনসার্ট করবে মেঘদল, যা চলবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবে চিরকুট। মাসজুড়ে ধারাবাহিক কনসার্টে অংশ নিচ্ছে অ্যাশেজ, যারা গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠান করছে। পয়লা বৈশাখে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে কোক স্টুডিও বাংলার শিল্পীদের পরিবেশনাও থাকছে।  

আরও পড়ুন: মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

সাংস্কৃতিক আয়োজন ও নাট্যপ্রদর্শনী: কামাল আতাতুর্ক পার্কে চলছে ‘লাল বৈশাখী’ উৎসব, যেখানে গান ও নৃত্য পরিবেশনায় অংশ নিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি বনানীর যাত্রাবিরতিতে ‘বৈশাখী উৎসব’-এর শেষ দিনে সংগীত পরিবেশন করবেন ফারহিন খান ও সেমন্তী মঞ্জুরী। বাংলা নববর্ষ উপলক্ষে স্বপ্নদলের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নাটকের দুটি বিশেষ প্রদর্শনী আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে।                                                                            নতুন গানে নববর্ষের সুর:নববর্ষ উপলক্ষে একাধিক নতুন গান প্রকাশ পাচ্ছে। রেনেসাঁর ‘রং ওঠা দেয়াল’ এবং মাহতিম শাকিবের ‘আকাশ আমার ঘর’ গান দুটি প্রকাশিত হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। অ্যানিমেশন ও আধুনিক উপস্থাপনায় গানগুলোতে এসেছে ভিন্নমাত্রা।                                                                                                                                                  ওটিটিতে নতুন কনটেন্ট: নববর্ষ ঘিরে ওটিটি প্ল্যাটফর্মেও এসেছে নতুন মুক্তি। চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘চা গরম’। পাশাপাশি বিঞ্জে মুক্তি পাচ্ছে ‘তুমি আমি শুধু’, যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রীতম হাসান ও জেফার রহমানকে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় শিল্পী। সব মিলিয়ে কনসার্ট, নতুন গান ও ওটিটি কনটেন্টে এবারের পয়লা বৈশাখ পরিণত হয়েছে পূর্ণাঙ্গ বিনোদন উৎসবে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের