‘তৃণমূলের দুষ্কৃতীদের নিশানায় আমি ছিলাম,’ গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে বললেন শান্তনু-পত্নী সোমা ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: গায়ে তৃণমূল কংগ্রেসের জামা, বাইক নিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারলেন বাগদার বিজেপি প্রার্থীর গাড়িতে। সকালেই চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বাগদা থানার সুন্দরপুর এলাকায়। আজ, মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচারে বের হন বাগদার বিজেপি প্রার্থী তথা শান্তনু পত্নী সোমা ঠাকুর। অভিযোগ, সুন্দরপুর এলাকায় তার গাড়ি দাঁড় করানো ছিল, তখনই তার পিছনে গিয়ে ধাক্কা মারেন এক মদ্যপ যুবক। যার ফলে বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ, ওই যুবক গায়ে তৃণমূল কংগ্রেসের জামা পরেছিলেন।

আরও পডুন: ‘বিরোধীদেরও খাওয়াবো…’, ভোটপ্রচারে জিলিপি ভেজে বললেন বিজেপি প্রার্থী

বিজেপির অভিযোগ, ইচ্ছা করেই এই হামলা চালানো হয়েছে। ওই যুবক আদপে তৃণমূল কর্মী। টি-শার্টও পরেছিলেন তৃণমূলের। সে মদ্যপ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘গোটা বাংলায় তৃণমূল যে ভাবে সন্ত্রাস করছে সেটা আপনারা দেখছেনই। কিন্তু সেই সন্ত্রাসের শিকার আমি হব, সেটা কোনওদিন ভাবিনি। তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে টার্গেট করেছিল। কিন্তু আমাকে না পেয়ে, গাড়িতে হামলা চালিয়েছে। ওই গাড়িতে আমার দলের মহিলা কর্মীরা ছিল। তাতেই হামলা চালিয়েছে। ওরা আমার প্রাণ নাশের চেষ্টা করেছিল। কিন্তু আমাকে না পেয়ে, গাড়ির চালেকর উপর হামলা চালিয়েছে। গোটা গ্রামের বাসিন্দারা সবটা দেখেছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাব, নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।’

গোটা ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল শিবিরের দাবি, পুরো অভিযোগটাই মিথ্যা। তৃণমূল এর সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। বিষয়টি তদন্ত করে দেখা উচিত।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের