‘বিরোধীদেরও খাওয়াবো…’, ভোটপ্রচারে জিলিপি ভেজে বললেন বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ কাটছেন দাড়ি, আবার কেউ কাটছেন মাটি। মশলা বেটে রান্না থেকে শুরু করে বাড়ি বানানোর কাজ কোনওটাই বাদ দিচ্ছেন না প্রার্থীরা। প্রকাশ্যে এলো এমনই  আরও এক অদ্ভুদ দৃশ্য। দোকানে বসে রসগোল্লা পাকিয়ে জিলিপি ভেজে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। আর বললেন ৪ তারিখ বিরোধীদেরও রসগোল্লা খাওয়াবো।

নির্বাচনী প্রচারে বিভিন্ন দলের প্রার্থীদের বিভিন্ন কৌশল দেখা গিয়েছে। এবার সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষকে মিষ্টির দোকানে ঢুকে রসগোল্লা ও জিলিপি ভাজতে দেখা গেল। সোমবার (13 এপ্রিল) বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। ২০২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত প্রচারে। বিভিন্ন সময় প্রার্থীদের প্রচারে বেরিয়ে নানান ভঙ্গিমায় দেখা গিয়েছে।

তেমনই জনসংযোগে গিয়ে বিজেপি প্রার্থী হঠাৎ মিষ্টির দোকানে ঢুকে পড়েন। সেখানে গরম তেলের কড়াইয়ের সামনে জিলিপি ভাজতে দেখা যায়। কিছুক্ষণ জিলিপি বাজার পরেই রসোগোল্লা তৈরির জন্য মিষ্টির গোল্লা পাকাতেও শুরু করেন। এই প্রসঙ্গে স্বরাজ বলেন,  ‘ঘোষ পরিবারের ছেলে আমি। ছানার উপর দখল আছে।দুধ কাটিয়ে কিভাবে ছানা তৈরি করতে হয় সেটাও আমার জানা আছে। গরম রসগোল্লা খেতে ভালো লাগে। সপ্তগ্রামের মানুষকে ৪ তারিখ ভোটের রেজাল্টের পর রসগোল্লা খাওয়াবো। বিরোধীরা যারা আমাদের প্রচারে হুমকি দিচ্ছে,  ফ্লেক্স ছিড়ে দিচ্ছে তাদেরকেও রসগোল্লা খাওয়াবো। আমরা ভয় পেয়ে রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। সপ্তগ্রামের মানুষ জেনে গেছে এবারে এই কেন্দ্রে পদ্ম ফুটবে।‘

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?