‘এবার তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করবে’, পিংলায় বিজেপিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পিংলা : এবার তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করবে। পিংলা থেকে বিজেপিকে এইভাবেই নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দেগে বলেছেন, তৃণমূলের বুথ এজেন্টরা যাতে ভোটকেন্দ্রে বসতে না পারে, সেই কারণে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু একজন গেলে অন্যজন তৈরি রয়েছে। বিজেপির মতো নোংরা খেলা আর কখনও কাউকে খেলতে দেখিনি।

তীব্র দাবদাহকে উপেক্ষা করে পিংলাতে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো। এদিন বিজেপি ও কমিশনকে নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, চক্রান্ত করে বাংলা দখলের চেষ্টা করা হচ্ছে। বেশি বাড়াবাড়ি করছে।  লক্ষ লক্ষ নাম কেটে সেই পরিকল্পনা করা হচ্ছে। টাকা দিয়ে কাজ করাচ্ছে। বাংলার টাকা আটকে রেখে বঞ্চনা করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে তিনি জানিয়েছেন, কেন্দ্রের থেকে ২ লক্ষ কোটি টাকা পায় বাংলা। সব টাকা আটকে রাখা হচ্ছে। নিজের ভাষা, সম্পত্তি, অধিকার, সম্মান রক্ষা করার জন্য ভোটের লাইনে দাঁড়ানোর আবেদন করেছেন তিনি। এই বিজেপি সব থেকে বেশি নোংরা খেলা খেলছে। বিজেপি সরকারের মতো নির্লজ্জ সরকার, দুর্নীতিগ্রস্থ সরকার আগে দেখা যায়নি। একজন বুথ এজেন্ট গ্রেফতার হলে, অন্যজন তৈরি রয়েছে। লড়াই করে যাবে। বাংলাকে কাবু করা এত সহজ নয়।

বিহারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বিহারে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি ছিল না। বাংলাতে কেন করা হয়েছে?  তার কারণ বাংলাকে দখল করার লক্ষ্য রয়েছে। বাংলাকে দখল করা এত সহজ নয়। এবারের নির্বাচনে দুরন্ত খেলা হবে। সেই খেলা খেলে পগার পার করা হবে। এদিন ভোটারদের নিজেদের অধিকার রক্ষার কথা বলেছেন। যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তিনি তালিকায় তুলেই ছাড়বেন। এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তাঁর অভিযোগ, বিজেপি প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করে না। ভোটের সময় কথা দেয়, ভোটের পরে কেড়ে নেয়। বিহারে ভোটের আগে টাকা দেওয়ার পরে এখন ফেরৎ চাওয়া হচ্ছে। নাহলে বুলডোজারের হুমকি দিচ্ছে বিজেপি। কিন্তু বাংলাতে যা বলা হয়, সেটাই করে দেখানো হয়।  কৃষক থএকে শুরু করে খেত মজুরদের পাশে দাঁড়ায় তৃণমূল।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ