বেহাল রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবিতে ভোট বয়কটের ডাক শিল্প শহর হলদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: জেলা সফরে একদিকে যখন মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই সময় বেহাল রাস্তা মেরামত ও নিকাশি ব্যবস্থার দাবি তুলে ভোট বয়কটের ডাক শিল্প শহর হলদিয়ায়।রাজনৈতিক তরজা তুঙ্গে।জেলায় যখন একদিকে কর্মসূচি মুখ্যমন্ত্রীর(CM),সেই সময়েই হলদিয়া পৌরসভার (Haldia Municipality)১ নম্বর ওয়ার্ড সুতাহাটায়(Sutahata) বেহাল রাস্তা মেরামতি ও নিকাশি ব্যবস্থার দাবি তুলে ভোট বয়কটের ডাক দিল এলাকাবাসীরা। তাদের অভিযোগ নির্বাচন এলে প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় ।ভোট চলে গেলে তাদের দেখা পাওয়া যায় না। তাই ২০২৬ এ নির্বাচনে ১ নং ওয়ার্ডবাসীরা সিদ্ধান্ত নিয়েছে তারা ভোট দিতে যাবে না। বর্ষা পড়লেই রাস্তা উপর জল উঠে যায়।স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে জল পেরিয়ে যেতে হয়। সন্ধ্যা হলে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়।

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, পথ বাতি নেই। নিকাশির ব্যবস্থা নেই ।বিভিন্ন জায়গায় জানিয়েও কোন সুরাহা না হওয়ায় ভোট বয়কটের সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন।প্রায় ৩০ টি পরিবার রয়েছে ওই এলাকায়।স্থানীয় বাসিন্দা চন্দন মন্ডল বলেন, সবাইয়ের মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবারে ভোট বয়কটের। ভোটের সময় দাদাদের মনে হয় একবার ঘুরে আসি।হাত জোড় করে এসে বলেন ভোট দিন এবারে হয়ে যাবে। ওই গল্প আর মানছি না।আরেক স্থানীয় সঞ্জিতা মাইতি বলেন, চারিদিকে রাস্তা হয়ে গেছে, বাড়ি বাড়ি রাস্তা হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে না। গত দু বছর আগে এক কোমর জল পেরিয়ে যেতে হয়েছে, বর্ষা এলেই খুব সমস্যা হয়।পৌর এলাকায় সব জায়গায় আলো হয়ে গেলও এখানে আলো নেই। যে রাস্তা দেবে তাকেই সমর্থন করব। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

হলদিয়া (Haldia)শহর তৃণমূল সংখ্যালঘু সেলে সভাপতি আরিফ হোসেন বলেন,২০১৬ সাল থেকে তৃণমূলের কোন বিধায়ক নেই ।২৪ এ লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ জয়ী হন। শুধু হলদিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড সুতাহাটা নয়, আরো অনেক জায়গা সমস্যা রয়েছে। হলদিয়ায় উন্নয়ন স্তব্ধ।২০২১ এর বিজেপি বিধায়ক ২০২৪-এ লোকসভায় বিজেপি সাংসদ।কেন্দ্রে ক্ষমতা থেকেও কোন কাজ করেনি। ২০১১ সালে তৃণমূল জেতার পর যেটুকু উন্নয়ন হয়েছিল ।তারপর থেকে হলদিয়ায় উন্নয়ন স্তব্ধ। এবারে নির্বাচনে যদি তৃণমূলের বিধায়ক হয় তাহলে দ্রুত সমস্যা সমাধান হবে। আমি উনাদের কাছে যাব সিদ্ধান্তের কথা জানাবো। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি বলেন, এই সরকার সাড়ে তিন বছর হলদিয়া পৌরসভা নির্বাচন করেনি।হলদিয়া পৌরসভা ২৯ টি ওয়ার্ডে পরিষেবা প্রায় বন্ধ। বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে হলদিয়া পৌরসভা নির্বাচন করাবো। তারপরেই সবাই পরিষেবা পাবেন। আমি যাব ওনাদেরকে অবশ্যই বোঝাবো।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে