তমলুকে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রধান-সহ একাধিক পদ্ম নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি ,তমলুক: মুখ্যমন্ত্রী আসার পরেই তমলুকে বিজেপিতে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আরও এক পঞ্চায়েত সদস্য।মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকের জনসভা করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। জনসভা শেষেই বড় ভাঙ্গন পদ্ম শিবিরে।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুকের শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েত প্রধান শুভ্রা ঘোরাই(Suvra Ghorai) এবং পঞ্চায়েত সদস্য রাজু বর্মন(Raju Barman)। বিজেপিতে কাজ করতে পারছিলেন না, সম্মান মিলছিল না।ক্ষোভে কেঁদেও ফেলেন ক্যামেরার সামনে।তাই তৃণমূলে যোগ দিলেন শুভ্রা ঘোড়াই ও রাজু বর্মন।

গ্রাম পঞ্চায়েত প্রধান যোগ দেওয়ার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে এল বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির। এছাড়াও কংগ্রেস থেকে তৃণমুলে যোগদান করলেন আদি কংগ্রেস নেতা অলক বেরা। জেলা তৃণমূল সভাপতি দাবি করেন যেভাবে রাজ্যের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখেছে এবং রাজ্যের প্রতি বিজেপি অবিচার করেছে তার জন্যই একের পর এক পঞ্চায়েত প্রধান উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন। আগামী দিন আরও বহু অন্যান্য রাজনৈতিক দলের নেতা- কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেবে বলে জানানো হয়।এদিকে,নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর(Suvendu)হাত ছিল,নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার,লোডশেডিং করে জিততে চাইলেও চতুর্থ বারের জন্যে তৃণমূল ক্ষমতায় আসবে।তমলুকে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তমলুকের আস্তারাতে তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই জেলায় জগন্নাথধাম গড়ে তোলায় নিজেকে গর্বিত মনে করছি। তারপরেই নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, নন্দীগ্রাম(Nandigram) আন্দোলনে শুভেন্দু অধিকারীর হাত ছিল।সিপিআইএম এর সাথে শুভেন্দু মিলে ছিলেন। মমতা আরও বলেন ,আগে সিপিএমকে হারানোর কাজ করেছিলাম এখন বিজেপি কে হটানোর কাজ করছি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ বাংলার অফিসারদের ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে। বাংলার পুলিশের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন চালাচ্ছে। দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে ।যাতে লোডশেডিং করে কাজ করতে পারে বিজেপি। আমি চ্যালেঞ্জ করছি চতুর্থবার জন্য তৃণমূল কংগ্রেস সরকার ফের ক্ষমতায় আসবে।

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?