আইপিএলে দল পেলেন না, অবিক্রিতই থেকে গেলেন সাকিব

যার ফলে আসন্ন আইপিএলে আর খেলা হচ্ছে না বিশ্ব ক্রিকেটের এই অন্যতম অলরাউন্ডারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনও দল পেলেন না সাকিব আল হাসান। অবিক্রিতই থেকে যেতে হল তাঁকে। যার ফলে আসন্ন আইপিএলে আর খেলা হচ্ছে না বিশ্ব ক্রিকেটের এই অন্যতম অলরাউন্ডারের। আর সাকিবকে কোনও ফ্র্যাঞ্চাইজি না নেওয়াটা বেশ অবাক করেছে ক্রিকেটমহলকে। প্রথম দিন অবিক্রিত থাকার পর অনেকেই ভেবেছিল যে দ্বিতীয় দিন তথা রবিবার দল পেয়ে যাবেন তিনি। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনও দলই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখাননি। যেটা সাকিবের জন্য খুবই হতাশাজনক বিষয়।

সম্প্রতি বিপিএলে টানা ৫ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রেকর্ড গড়েছেন সাকিব। কিন্তু তা সত্ত্বেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে তাঁকে প্রয়োজনীয় মনে হয়নি। তাই কেউই তার জন্য আগ্রহ দেখায়নি।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন সাকিব। যার মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যথেষ্ট অবদান ছিল তাঁর। এরপর বছর তিনেক সানরাইজার্স হায়দরাবাদে কাটানোর পর গত বছর ফের নাইটদের সংসারে ফেরেন তিনি। তবে পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার