‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নতুন করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে বিতর্ক শুরু হয়েছে। থাইল্যান্ডের সেই বিলাসবহুল ভিলা, নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল ওয়ার্নের দেহ। তাঁর এই হঠাৎ মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেটবিশ্ব। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু চার বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন তাঁর ছেলে জ্যাকসন ওয়ার্ন। তাঁর দাবি, ‘সরকারের নির্দেশে নেওয়া কোভিড-১৯ টিকার জন্যই মারা গিয়েছেন তাঁর বাবা।‘

সম্প্রতি, একটি পডকাস্টে জ্যাকসনকে প্রশ্ন করা হয়, তাঁর বাবার মৃত্যুর নেপথ্যে কি কোভিড টিকার ভূমিকা ছিল?  তিনি উত্তরে বলেন, ‘আমি নিশ্চিত, বাবার মৃত্যুর কারণ কোভিড টিকাই। এখন এটা কোনও বিতর্কিত বিষয় নয়। বাবার আগে থেকে কোনও শারীরিক সমস্যা থাকলেও কোভিড টিকাই সেই সমস্যাটাকে বাড়িয়ে দিয়েছিল। খবরটা পাওয়ার পর আমার প্রথমেই মনে হয়েছিল, বাবার মৃত্যুর জন্য সরকারই দায়ী। সরকারের নির্দেশে নেওয়া কোভিড টিকার জন্যই বাবার মৃত্যু হয়েছে।’

২০২২ সালে থাইল্যান্ডে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়ার্ন। তাঁর মৃত্যু ঘিরে শোনা যায় নানা গুঞ্জন। থাইল্যান্ডের পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছিল বলেও অভিযোগ ওঠে সে সময়। এমনকি তাঁর শরীরে ভায়াগ্রার (যৌন উত্তেজক ওষুধ) উপস্থিতি মিলেছিল বলেও জানা গিয়েছিল। জ্যাকসন মনে করেন, আসল কারণ করোনার টিকাই। তাঁর মতে,  সরকারি নিয়মের কারণে কিছুটা বাধ্য হয়েই তিন-চারটি টিকা নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার।

ভিক্টোরিয়া সরকারের আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভা নিয়েও নিজের অস্বস্তির কথা জানিয়েছেন জ্যাকসন। তিনি বলেন, তখন প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে সরকারকেই দায়ী করছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, সত্যটা হয়তো অজানাই থেকে যাবে। তার মতে, ‘বাবা তখন বেশ ফিটই ছিলেন। যদিও তিনি ধূমপান ও মদ্যপান করতেন, তবুও অনেকেই এর চেয়ে বেশি করেও দীর্ঘদিন বেঁচে আছেন।‘

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের