তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি ,কৃষ্ণনগর: নদিয়া জেলার কৃষ্ণনগরে আইপ্যাক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কংগ্রেসের এক ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার(Krishnannagar Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের চাঁদ সড়ক মসজিদ পাড়ায়, মঙ্গলবার দুপুরে।অভিযোগ, পিকলু শেখ নামে এক আইপ্যাক কর্মীকে তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে ডেকে নিয়ে মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল ছিল কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড(Krishnanagar Bus Stand) সংলগ্ন তৃণমূল উত্তর নদিয়া সাংগঠনিক জেলার কার্যালয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার সহ একাধিক নেতা।

অভিযোগের তীর ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন খানের দিকে।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পিকলু শেখকে(Piklu Sk.) শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনুপম বিশ্বাস। তিনি আহত কর্মীর পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আইপ্যাক(I Pac) কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে তৃণমূলের অন্দরে চাপানউতোর শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।

যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ সূত্রে খবর, ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করা হবে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, দলীয় কার্যালয়ের মধ্যেই যদি এ ধরনের ঘটনা ঘটে, তবে সাধারণ কর্মীদের নিরাপত্তা কোথায়? বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক