হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া বিট এলাকায় হাতির হামলায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াল বনদফতর। ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হল পরিবারের হাতে। সোমবার সন্ধ্যায় পুকুরিয়া (Pukuria) বিট অফিসার সোমনাথ ঘোষ মৃত গণেশ খিলাড়ির স্ত্রী সুন্দরী খিলাড়ির হাতে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন। বিট অফিসার সোমনাথ ঘোষ জানান, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্পের সুবিধা পরিবারটি পাবে। তিনি সুন্দরী খিলাড়িকে আশ্বাস দেন, প্রশাসন সবসময় পরিবারের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য করা হবে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় পুকুরিয়া বিটের গুড়িপুকুর (Guripukur)এলাকায় একটি দলছুট Asian elephant-এর হানায় মৃত্যু হয় ৬২ বছরের গণেশ খিলাড়ির। ঘটনার পরই বনদফতর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং প্রাথমিকভাবে মৃতদেহের দাহকার্যের জন্য পরিবারটির হাতে ৫ হাজার টাকা দেওয়া হয়। বনদফতরের তরফে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে একই সঙ্গে এলাকায় হাতির উপদ্রব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতির গতিবিধির ওপর নজর রাখতে লোকালয়ে সংলগ্ন এলাকাগুলোতে বনকর্মীদের বেশি করে সজাগ থাকতে বলা হয়েছে। গ্রামবাসীদের হাতি লোকালয়ে ঢুকলে তাদের বিরক্ত না করে বন দফতরকে তৎক্ষণাৎ খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। যাতে অতি দ্রুত লোকালয় ঢুকে পড়া হাতিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?