ভোট-গরমের জের! পয়লা বৈশাখে শান্তিপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে দেখা মিলল ব্যতিক্রম ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আজ পয়লা বৈশাখ। নতুন বছর মানেই নতুন বছর শুরু। আর শুভদিনেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ভিড় জমান নদিয়ার ব্যবসায়ীরা। যা দীর্ঘদিনের ঐতিহ্য। তবে এ বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। একদিকে চৈত্র-বৈশাখী প্রখর দাবদাহ অন্যদিকে আসন্ন নির্বাচন। এই দুইয়ের চাপে চিরাচরিত সেই উপচে পড়া ভিড়ে কিছুটা ভাঁটা লক্ষ্য করা যাচ্ছে।

​সামনেই অক্ষয় তৃতীয়া। সাধারণত এই সময়ে শান্তিপুরের ব্যবসায়িক মহলে যে ব্যস্ততা থাকে,  এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনী ব্যস্ততা। রাজনৈতিক সভা-সমাবেশ এবং ভোটের আবহে ব্যবসায়ীদের কাজকর্মেও এক ধরণের পরিবর্তন এসেছে। প্রশাসনের কড়াকড়ি এবং রাজনৈতিক পরিস্থিতির কারণেও উৎসবে কিছুটা রাশ পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

​প্রতি বছর সকাল থেকেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের বাইরে ব্যবসায়ীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। কিন্তু এ বছর বেলা বাড়ার আগেই রোদের দাপট এতটাই বাড়ছে যে, অনেক ব্যবসায়ী সকাল সকাল মন্দিরে আসার পরিকল্পনা বদলাচ্ছেন। প্রচণ্ড গরমের কারণে মানুষ ঘরের বাইরে বের হতে কিছুটা দ্বিধাবোধ করছেন, যার প্রভাব সরাসরি পড়ছে মন্দিরের ভক্ত সমাগমে।

এতকিছুর পরেও ভক্তি ও বিশ্বাসে খামতি নেই। অনেক ব্যবসায়ী খুব ভোরে অথবা বিকেলের দিকে মন্দিরে আসছেন। হাতে সময় নিয়ে পুজো দিয়ে চলে গেছেন। মন্দিরে আসা ব্যবসায়ীদের কথায়,​‘গরম এবং ভোট— দুটোই বাস্তব। তবে বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নেওয়াটা আমাদের কাছে পরম পাওনা। ভিড় একটু কম থাকলেও মায়ের প্রতি ভক্তি অটুট।‘  সামনেই অক্ষয় তৃতীয়া, সেই বিশেষ দিনে মন্দিরের চিত্রটা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে কি না, এখন সেটাই দেখার।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?