‘এবার রেকর্ড ভোটে জিতব’, নববর্ষে নির্বাচনী প্রচারে বেরিয়ে বললেন বলরামপুরের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলার নববর্ষ। বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো সকাল সকাল পুজো দিয়ে সাজানো টোটোয় চেপে শুরু করেন ভোটপ্রচার। তীব্র দাবদহের মাঝে পায়ে হেঁটেও জনসংযোগ করেন। কথা বলেন মানুষের সাথে।

অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মধ্যে দাবদাহ মাথায় নিয়ে প্রচারে নেমেছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো। সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েত, সোনাইজুড়ি রামনগর, সিমোনপুর, মাঙ্গুরিয়া সহ একাধিক গ্রামে প্রচার করেন।দলীয় কর্মীরাও বাইক মিছিল করে গ্রামে গ্রামে ঘুরেন। প্রচারে মিলেছে বিপুল পরিমাণ সাড়া।

শান্তিরাম মাহাতো জানান, ‘নববর্ষ দিনটি অত্যন্ত শুভ। তাই পুজো দিয়ে প্রচার শুরু করেছি। দাবদাহের মধ্যে প্রচার করতে অসুবিধা হচ্ছে ঠিকই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের জন্যই দাবদাহে ভোট হচ্ছে। এতে সব রাজনৈতিক দলকেই অসুবিধায় পড়তে হচ্ছে। তবু তিনি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন, কথা বলছেন।

২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতোর কাছে মাত্র ৪২৩ ভোটের ব্যবধানে হারতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। এবার প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি তাঁর পুরনো নির্বাচনী এলাকা বলরামপুর বিধানসভার গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে জনসংযোগ শুরু করেন। এবার তিনি বলরামপুর বিধানসভা আসনে রেকর্ড ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন বলে জানান জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো।

 

 

 

 

 

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

‘সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায় থাকতে হবে’, সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?