ভোটমুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু! ব্যাপক শোরগোল ফলতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই আবহে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল কেন্দ্রীয় বাহিনী জওয়ানের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। ইতিমধ্যে, পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে মৃতের নাম, কনক কোচ (৪১)। আইটিবিপি-র কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। ভোটের ডিউটিতে এসেছিলেন ফলতায়। অন্যান্য জওয়ানদের সঙ্গে থাকছিলেন ফলতা থানার দোস্তিপুর উচ্চ বিদ্যালয়ের দোতলায়। সূত্রের খবর, মঙ্গলবার (১৪ এপ্রিল)গভীর রাতে শৌচালয় যাওয়ার পথে সিঁড়ি থেকে পড়ে যান ওই জওয়ান। মাথায় গুরুতর আঘাত পান তিনি। জোরে শব্দ শুনে আসেন অন্যান্য জওয়ানরা।

এরপর রক্তাক্ত অবস্থায় কনককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেই জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ২৩ এপ্রিল, প্রথম দফায় মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার মধ্যে, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি ও জঙ্গিপুরে ৭৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সাম্প্রতিক কয়েক বছরে মুর্শিদাবাদে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ওয়াকফ আন্দোলন ঘিরে রক্তপাত দেখেছে এই জেলা। এনআরসি ইস্যুতে হিংসার আগুনে পুড়েছে জেলার বিভিন্ন এলাকা। সেজন্যই এবার বিপুল সংখ্যায় বাহিনী নিরাপত্তার জন্য থাকছে বলে মত ওয়াকিবহাল মহলের। মনে করছে ওয়াকিবহাল মহল।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?