নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন ‘‌মিত্র’‌ মদন, কামারহাটি জমজমাট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দুয়ারে বিধানসভা নির্বাচন। আর একসপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন ২০২৬। আর তার মধ্যেই কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজের দলের কর্মীদেরই চমকে দিলেন। আজ, বুধবার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। আর তারপর আজ বাংলা নববর্ষ। এই বিশেষ দিনে বিশেষ উদ্যোগ নিলেন তৃণমূল প্রার্থী। আর তাতেই মন জিতে নিলেন নিজের কাজের মধ্য দিয়েই। হ্যাঁ, তিনি মদন মিত্র। রাজনীতির ময়দানে কালারফুল নেতা। আগেও কামারহাটি থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। এবারও পেয়েছেন টিকিট। তাই এক ইঞ্চি জমি ছাড়ছেন না এভারগ্রীণ মদন।

এদিকে প্রত্যেক বাঙালির কাছে পয়লা বৈশাখ বিশেষভাবে পালিত হয়। সব গ্লানি, মলিনতা ভুলে বাংলার নতুন বছরকে স্বাগত জানান সকলে। নববর্ষ থেকেই শুরু হয়ে গেল ১৪৩৩ বঙ্গাব্দ৷ আর নববর্ষের দিন প্রচারে বেরিয়ে সকলের মন জয় করলেন মদন মিত্র। সবসময়েই তাঁকে নিয়ে চর্চা হোক সেটা চান মদন মিত্র। তাতে তাঁকে গানই গাইতে হোক, লাল সিল্কের ধুতি পাঞ্জাবি পরে ছবি তুলতে হোক, নায়িকাদের সঙ্গে জলকেলি কিংবা বিতর্কিত মন্তব্য যাই করতে হোক তিনি করে থাকেন। তাই তাঁকে নিয়ে চর্চা সর্বদাই চলতেই থাকে। এবার বিধানসভা নিবার্চনের আগে প্রচারে বেরিয়ে নববর্ষের দিনে নিজের হাতে মাছ রান্না করে কর্মীদের খাওয়ালেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।

অন্যদিকে এই ঘটনা যে ঘটতে চলেছে তা আগাম কেউ বুঝতে পারেননি। সবাইকে চমকে দিয়ে রান্না করে দেখিয়ে দিলেন এই কাজটাও তিনি পারেন। রাজনীতির মধ্যেই তিনি আবদ্ধ নন। আরও অনেক প্রতিভা আছে মদনের। আজ পয়লা বৈশাখের প্রথম দিনে কর্মী–সমর্থকদের নিয়ে ভোট প্রচারে বেরিয়েছিলেন কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। আর প্রচার করে ফেরার পথে দক্ষিণেশ্বরে নিজের হাতে মাছ রান্না করলেন। আর নিজের হাতে রান্না করে সকলকে মাছ ভাত খাওয়ালেন। তারপর নিজেও খেলেন। যা দেখে কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ তৈরি হয়। মদন দা জিন্দাবাদ থেকে শুরু করে জয় বাংলা স্লোগান ওঠে।

এছাড়া কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী একদিকে যেমন ডাকাবুকো নেতা তেমন অপরদিকে ফুরফুরে মেজাজে মেতে উঠতেও পারেন। কালারফুল এবং স্টাইলে আজও চিরসবুজ মদন মিত্র। কোনও কাজেই পিছিয়ে যান না। তাই সব ক্ষেত্রেই মিত্র মদনকে এগিয়ে থাকতে দেখা যায়। তাঁর নিজস্ব মেজাজ এবং জনসংযোগের ধরণ বরাবরই নজর কেড়েছে সকলের। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন মদন মির। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও প্রত্যেকদিন নানা রূপে ধরা দিচ্ছেন এই হেভিওয়েট প্রার্থী। আজ নববর্ষের দিন সকলের মন জয় করলেন মাছ রান্না করে খাইয়ে মদন মিত্র।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর