শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নন বরং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরই ক্ষমতার কলকাঠি নাড়ছেন। এমনটাই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বুধবার দাবি করেছেন। তিনি দাবি করেছেন পাক প্রধানমন্ত্রীর অবস্থা এখন কাঠের পুতলের মতো। এমনকি তিনি এটাও দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে উপেক্ষা করছেন।

ফাওয়াদ চৌধুরী সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, “সত্যি বলতে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এই মুহূর্তে পাকিস্তানের নেতৃত্বে আছেন জেনারেল আসিম মুনির। তিনিই পাকিস্তানের কার্যত নেতা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিল্ড মার্শাল বা সিডিএফ-এর হাতে।” এর পরেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই কথিত মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি মুনিরকে পাকিস্তানের নেতা বলে উল্লেখ করেছিলেন। বলেছেন, “গতকালও প্রেসিডেন্ট ট্রাম্প জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের নেতা হিসেবে ঘোষণা করেছেন, অথচ তিনি শাহবাজ শরিফকে নিয়ে কথা বলার প্রয়োজনও মনে করেননি।”

আরও পড়ুন: টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

এই প্রসঙ্গে উল্লেখ্য, ফাওয়াদ চৌধুরী হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা। তিনি পাক সেনাবাহিনীর নেতৃত্বের একজন কট্টর সমালোচক। মুনিরের সঙ্গে তাঁর মতপার্থক্যের কারণে তিনি একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন এবং সেই থেকে এই নেতা জেলবন্দি রয়েছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানে এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মুনিরের হাতে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পুরোপুরি একপাশে সরিয়ে রাখা হয়েছে। প্রাক্তন পাক মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ থামাতে আলোচনার আয়োজন ও ব্যবস্থা করছে পাকিস্তান। প্রথম সারিতে থেকে যার নেতৃত্ব দিচ্ছেন আসিম মুনির। তিনি নিজে প্রতিনিধিদলকে স্বাগত জানানো থেকে শুরু করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া পর্যন্ত নানা ভূমিকা পালন করেছেন।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ