SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: ভোটার তালিকায় বৈধ প্রমাণিত হননি। বাদ পড়েছে নাম। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে শিক্ষক দম্পতিকে! এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কল্যাণীতে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ২ শিক্ষক-শিক্ষিকার নাম। তারপরেও ভোটের কাজ করার দায়িত্ব পড়েছে তাঁদের ওপরে।

জানা গিয়েছে, আমডাঙা হাইস্কুলের শিক্ষক সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী তনুমিতা বন্দ্যোপাধ্যায় হরিণঘাটার জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের শিক্ষিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা গিয়েছে, তাঁরা ডিলিটেড ভোটার। অর্থাৎ এবার তাঁরা ভোট দিতে পারবেন না। কিন্তু ভোট পরিচালনার কাজ করতে হবে তাঁদের। সপ্তর্ষি চট্টোপাধ্যায় পেয়েছেন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। অন্যদিকে, তাঁর স্ত্রী তনুমিতাকে ফার্স্ট পোলিং অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। আরও একটি প্রশিক্ষণ বাকি রয়েছে।

এই বিষয়টি সামনে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যাঁরা নিজেরাই ভোট দিতে পারবেন না, তাঁরা কীভাবে ভোট পরিচালনার কাজ করবেন? তাঁদের নাম বাদ কীভাবে গেল, সেটাও বুঝে উঠতে পারছেন না তাঁরা। সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিজেরাই এখন ভোটার নন। কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে তাঁকেই। কমিশনকে বিষয়টি জানিয়েও কোনও কাজ হয়নি। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের কাজ করতেই হবে। তিনি আরও বলেছেন, পরিবারের ৪জনকে শুনানিতে ডাকা হয়েছিল। তাঁর বাবা ও মায়ের নাম উঠলেও স্বামী-স্ত্রীয়ের নাম ওঠেনি। ফলে তাঁরা ডিলিটেড। কিন্তু ভোটের কাজের দায়িত্ব তাঁদের সামলাতে হবে।

একই ছবি দেখতে পাওয়া গিয়েছে চাকদায়। শিলিন্দা-১ নং পঞ্চায়েতের কৃষ্ণগোপাল বিদ্যাপীঠের (উচ্চ মাধ্যমিক ) ইংরাজি শিক্ষক উজ্জ্বল সাধুখাঁ ফাস্ট পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। তিনিও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ। তাঁর অভিযোগ, বাবার নামের বানান ভুল থাকায় ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কল্যাণী মহকুমা এলাকায় ভোটের দায়িত্ব পাওয়া একাধিক সরকারি বা আধা সরকারি কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কিন্তু ‘গণতন্ত্রের উৎসবে’ তাঁদের হাজিরা দিতেই হবে। সামলাতে হবে দায়িত্ব।

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি