চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ মরসুমে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের গুরুত্বপূর্ণ পেসার খলিল আহমেদ গুরুতর চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স -এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই চোট পান তিনি।

জানা গিয়েছে, চেন্নাইয়ের মা চিদাম্বরম স্টেডিয়াম,-এ অনুষ্ঠিত সেই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তেই ডান উরুতে তীব্র ব্যথা অনুভব করেন খলিল। মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়েছে তাঁর কোয়াড্রিসেপস পেশিতে গুরুতর চোট রয়েছে। চিকিৎসকদের মতে, এটি গ্রেড-২ টিয়ার, অর্থাৎ পেশির আংশিক গুরুতর ছিঁড়ে যাওয়া। পাশাপাশি ডান পায়ের রেক্টাস ফেমোরিস টেন্ডনে স্ট্রেচ ইনজুরি এবং পেশির একটি অংশ সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার ঘটনাও ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট থেকে সেরে উঠতে অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। ফলে এবারের আইপিএলের বাকি অংশে খলিলের খেলা আর সম্ভব নয়। এটি চেন্নাই সুপার কিংসের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে, কারণ চলতি মরসুমে দলের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। ইতিমধ্যেই দলের পাঁচটি ম্যাচেই খেলেছিলেন এই বাঁহাতি পেসার।

ম্যাচের ১৭তম ওভারে শেষ বল করতে গিয়ে হঠাৎ ডান উরুতে অস্বস্তি অনুভব করেন খলিল। তিনি চেষ্টা করেও ওভার শেষ করতে পারেননি এবং চিকিৎসকদের সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তাঁর অসম্পূর্ণ ওভারটি শেষ করেন গুরজাপনীত সিং। চোট পাওয়ার আগে ম্যাচে দুর্দান্ত বোলিং করছিলেন খলিল। পাওয়ারপ্লেতে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট হিসেবে আউট করেন সুনীল নারাইন-কে। তবে তাঁর চোটে এখন নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে চেন্নাই শিবিরকে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ