ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার বিজেপি প্রার্থীর প্রচারে বাধা! বনগাঁ ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া। প্রতিবাদে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া ও বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ,  প্রচার চলাকালীন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পাপাই রাহা সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপি কর্মীদের উপরে শারীরিক নির্যাতন করে। এমনকি, গলার মালা ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ করে। এই অভিযোগ তুলে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া ও বিজেপি কর্মী সমর্থকরা।

সম্প্রতি, ভোট প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের একাংশকে নিয়ে তাঁদের উপর হামলা হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আজ ফের একই ঘটনা ঘটল। প্রচারে গিয়ে পাঁচ বছর এলাকায় না আসা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তা নিয়ে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি।

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…