চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল একটি বিলাসবহুল গাড়ি। অল্পের জন্যে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা চার যাত্রী। যদিও প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর পাঁচটা ১৫ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউন ট্রাফিক ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে দুটি গাড়ি সেক্টর ফাইভ মেট্রো স্টেশন লাগোয়া ফ্লাইওভার থেকে ঝড়ের গতিতে নেমে নিউটাউনের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশন পেরিয়ে ইউ টার্ন নেওয়ার সময়েই একটি অ্যাপ ক্যাব হঠাৎ গতি কমিয়ে দেয়। তখনই পিছনের বিলাসবহুল SUV গাড়ির তরুণী চালক, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান, তিনি সামনে চলে আসা ওই অ্যাপ ক্যাবের পিছনে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। তখনই গাড়িটি উঠে যায় ফুটপাথের ডিভাইডারে। সেখানে একটি গাছ এবং বাতি স্তম্ভের ওপরেই আড়াআড়ি ভাবে আটকে যায় গাড়ি। পরে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ রেকার ভ্যান দিয়ে দুটি গাড়ি টেনে নিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় চারজনকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও দুজন এই মুহূর্তে চিকিৎসাধীন। শহরে বেপরোয়া গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। তবে পুলিশ সূত্রের খবর, আজকের ঘটনায় ওই গাড়িতে থাকা যুবক-যুবতীরা মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। বর্তমানে অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ