বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। ‘ভাগ্য বিধাতা’ হতে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন ১,৪৭৮ জন। তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগে মামলা। অর্থা‍ৎ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা ঝুলছে। আর ৬ জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। সাধে কি আর বলে ‘দাগ আচ্ছে হ্যায়’। ’

ভোটে লড়তে প্রতিটি প্রার্থীকেই নিজের সম্পত্তির হিসাবের পাশাপাশি বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। বাংলায় প্রথম দফায় ভাগ্যপরীক্ষায় নামা ১,৪৭৮ জনের মধ্যে ১,৪৭৫ জনের হলফনামা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফার ভোটের লড়াইয়ে নামা ১,৪৭৫ জনের মধ্যে ৩৪৫ জন বা ২৩ শতাংশের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। তার মধ্যে আবার ২৯৪ জন বা ২০ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে মামলা (গুরুতর ফৌজদারি অপরাধ বলতে বোঝায়, যে ধারায় কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তির বিধান রয়েছে এবং জামিন অযোগ্য)।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফায় ভোট ময়দানে ভাগ্যপরীক্ষায় নামা ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা (ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা)। ১০৫ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার (ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা) মামলা। ৯৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার মামলা রয়েছে। ছয় জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা (ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ ধারা)।

অপরাধে জড়ানোর অভিযোগ অর্থা‍ৎ দাগ রয়েছে এমন ব্যক্তিদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়েছে বাংলায় ভোটপ্রচারে এসে অপরাধীদের শাস্তি দেওয়ার হুঙ্কার ছাড়া নরেন্দ্র মোদি-অমিত শাহরা। প্রথম দফায় বিজেপির ১৫২ প্রার্থীর মধ্যে ১০৬ জনের বিরুদ্ধেই রয়েছে অপরাধে জড়ানোর অভিযোগ। অর্থা‍ৎ ৭০ শতাংশই দাগি। অপরাধে অভিযুক্তদের প্রার্থী করার ক্ষেত্রে পিছিয়ে নেই সিপিআইএম। স্বঘোষিত মেহনতি মানুষের দলের ৯৮ জনের মধ্যে ৩৬ জন অর্থা‍ৎ ৩৭ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর ৪৮ জনের বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে