ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে বহু প্রতীক্ষার পর আবার একসঙ্গে ফিরলেন অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন। প্রায় ১৬ বছর পর তাঁদের জুটি নতুন হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’ নিয়ে হাজির হয়েছে প্রেক্ষাগৃহে। ১৭এপ্রিল ২০২৬ সিনেমাটি মুক্তি পেয়েছে, আর মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা। কারণ, কমেডির ক্ষেত্রে অক্ষয়ের নিখুঁত ফিজিক্যাল টাইমিং আর প্রিয়দর্শনের গল্প বলার ধরন -এই দুইয়ের মেলবন্ধন আগেও দর্শকদের উপহার দিয়েছে একাধিক স্মরণীয় ছবি।

ছবির গল্পে দেখা যায়, মীরা নিজের প্রেমিককে বিয়ে করতে চায়। সেই বিয়ের আয়োজন করতে ব্যস্ত তার ভাই অর্জুন (অক্ষয় কুমার) এবং বাবা বাসুদেব আচার্য (Jisshu Sengupta)। পণ্ডিতদের পরামর্শ থেকে শুরু করে বিয়ের ডেস্টিনেশন খোঁজা-সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ খবর আসে, মীরার দাদু মঙ্গলপুরের মহারাজ তাঁর পুরোনো প্রাসাদটি মীরার নামে রেখে গেছেন। সেই প্রাসাদকে ঘিরেই শুরু হয় অদ্ভুত সব রহস্য, ভৌতিক ঘটনা আর হাস্যরসের মিশেল।

তবে ‘ভূত বাংলো’ নামটি কিন্তু বলিউডে নতুন নয়। ১৯৬৫ সালে কিংবদন্তি কৌতুক অভিনেতা মেহমুদ একই নামে একটি কাল্ট ক্লাসিক ছবি নির্মাণ করেছিলেন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি গল্প লিখে প্রযোজনাও করেছিলেন তিনি। বিশেষ আকর্ষণ ছিল কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর. ডি . বর্মন -এর অভিনয়, যা ছিল তাঁর অভিনেতা হিসেবে প্রথম কাজ। ছবিতে আরও ছিলেন তনুজ ও নাসির হোসেন। সেই ১৯৬৫ সালের ক্লাসিক ভূত বাংলা আজও জনপ্রিয়। ছবিটি  YouTube-এ সম্পূর্ণ ফ্রি দেখা যায়। ‘Sadabahar HD Songs’ নামের ইউটিউব চ্যানেলে ভালো কোয়ালিটিতে ছবিটি উপলব্ধ রয়েছে।এদিকে নতুন ‘ভূত বাংলো’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন রাজপাল যাদব, পরেশ রাওয়াল, আসরানি এবং টাবু এবং ওয়ামিকা গাব্বি। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত