বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পুর কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর দমদমে বাম প্রার্থীর মন্তব্য ঘিরে ব্যাপক উত্তেজনা। রাস্তায় নেমে প্রতিবাদ পুর কর্মীদের। তাঁদের অভিযোগ, কয়েকদিন আগেই বাম প্রার্থী দীপ্সিতা ধর প্রকাশ্যে দাবি করেন যে নিউ ব্যারাকপুর পুরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি তিনি নির্বাচনে জয়ী হলে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পুর কর্মচারীদের একাংশ।

এরপর বাম প্রার্থী দীপ্সিতা ধরকে ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ করে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন নিউ ব্যারাকপুর পুরসভার একাধিক কর্মচারী। শুক্রবার (১৮ এপ্রিল) কয়েকশো কর্মী একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। তাঁদের বক্তব্য, ‘আমরা নিয়মিত সময়েই বেতন পাই। কোনও বকেয়া বা দীর্ঘমেয়াদি সমস্যা নেই। তাই এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।‘

পুর কর্মীদের আরও দাবি,  ‘নির্বাচনী লড়াইয়ে সুবিধা পেতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা আমরা মেনে নেব না।‘যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত বাম প্রার্থী দীপ্সিতা ধরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুর কর্মীরা সতর্কবার্তা দিয়েছেন,  দ্রুত বিষয়টি পরিষ্কার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা। নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দমদমের রাজনৈতিক পরিবেশ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে