নির্বাচনের আগে পতাকা লাগানো নিয়ে তৃণমূল–আইএসএফের বচসা, উত্তপ্ত দুই পরগনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকে নির্বাচনী আবহে ফের উত্তেজনা ছড়াল দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের কেষ্টবাবুর চক বটতলা এলাকায় এই ঘটনাকে ঘিরে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) কর্মীরা সেখানে দলীয় পতাকা টাঙাতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেন এবং তাঁদের ভয় দেখানোর চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন বাসন্তী বিধানসভার আইএসএফ প্রার্থী অসিত রায়। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের কর্মী-সমর্থকেরা একে অপরের দিকে তেড়ে যান বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের হস্তক্ষেপেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।আইএসএফ প্রার্থী অসিত রায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এলাকার মানুষের সমর্থন তাদের হাতছাড়া হচ্ছে, তাই ভয় পেয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতি না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বাসন্তী ব্লক তৃণমূল নেতা শ্রীদাম মণ্ডল বলেন, তৃণমূল কোনওভাবেই আইএসএফের পতাকা টাঙাতে বাধা দেয়নি। তাঁর অভিযোগ, আইএসএফ কর্মীরা নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করে সরকারি জায়গায় জোর করে পতাকা লাগাচ্ছিলেন এবং বহিরাগতদের এনে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করছিলেন।এদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার শাসন থানার ডেউপুকুর এলাকাতেও একই ইস্যুতে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। সেখানে আইএসএফের দাবি, পতাকা টাঙানোর সময় তাদের এক কর্মীকে মারধর করা হয়। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই আইএসএফ কর্মীরাই তাদের এক সমর্থকের উপর হামলা চালায়। এই ঘটনায় উভয় পক্ষের দু’জন আহত হন। পরে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে। এলাকায় এখনও উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে