চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর অসুস্থ তৃণমূল নেতা অসিত মজুমদার, কী হয়েছে বিদায়ী বিধায়কের?

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগেই অসুস্থ হয়ে পড়লেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রথম দফার নির্বাচনের আগেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসাপাতালেই চিকিৎসা চলছে তাঁরা।

হাসপাতাল সূত্রে খবর, চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের শারিরীক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, গরমে অসুস্থ হয়ে হঠাৎই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, লু লেগে অসুস্থ হয়েছেন অসিত মজুমদার। রক্তচাপের ওঠানামা, পেটের সংক্রমণ, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যার কারণেই তাঁর এই অসুস্থতা দেখা দিয়েছে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারও করেছেন অসিত মজুমদার। চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে বেনজির সংঘাত দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের মধ্যে। এর প্রভাব পড়েছিল প্রচারে। অবশেষে সমস্ত সমস্যা সরিয়ে চুঁচুড়ার প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। একসময় টিকিট না পাওয়ার জন্য অভিমান করেছিলেন। দেবাংশু গিয়ে দেখা করার পরে পরিস্থিতির বদল হয়। তারপরেও রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন দেবাংশুর হয়ে রচনার সঙ্গে ভোটপ্রচারে নামতেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। এদিন প্রচারে বেরিয়েছিলেন। এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধের ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ