ছক্কা বাঁচাতে গিয়ে মাথায় মারাত্মক চোট, প্রশ্নের মুখে স্মিথের ক্রিকেট কেরিয়ার

একই জায়গায় দু'বার চোট বেশ ভাবাচ্ছে চিকিৎসকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল একটি খারাপ ঘটনা। ছক্কা বাচাঁতে গিয়ে ফের মাথায় চোট পেলেন স্টিভ স্মিথ। চোট এতটাই গুরুতর ছিল যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসকরা দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা করেন এবং জানিয়ে দেন যে এই মুহূর্তে আর খেলতে পারবেন না এই অজি ব্যাটসম্যান। যার ফলে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ।  কারণ, চোট পুরোপুরি না সারিয়ে খেলাটা ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যাবে।

গত রবিবার সিডনিতে ম্যাচ চলাকালীন বাউন্ডারির মাথায় ছক্কা বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান স্মিথ। বল বাউন্ডারির বাইরে ফেলে দিলেও পড়ে গিয়ে তাঁর মাথা সরাসরি মাটিতে লাগে। কিছুক্ষণ মাটিতে শুয়ে পড়েন থাকেন প্রাক্তন অজি অধিনায়ক। তাঁর দিকে দ্রুত ছুটে যান প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল-সহ অন্যান্যরা। মাঠে প্রবেশ করেন অজি দলের চিকিৎসকরাও। এরপর উঠে দাঁড়িয়ে চিকিৎসকদের সঙ্গে মাঠ ছাড়েন স্মিথ। 

তবে এই প্রথম নয় এর আগে ২০১৯ সালে অ্যাশেজ চলাকালীন মাথায় বড় চোট পেয়েছিলেন এই অজি মিডলঅর্ডার ব্যাটসম্যান। যার ফলে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল তাঁর ক্রিকেট কেরিয়ার। কারণ, একই জায়গায় দু’বার চোট বেশ ভাবাচ্ছে চিকিৎসকদের। স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা চাইছেন স্মিথ দ্রুত সুস্থ হয়ে উঠুক। ফ্যানদের উদ্দেশ্য স্টিভ জানিয়েছেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর এই মাথায় চোট বেশ ভাবাচ্ছে ক্রিকেটারদের।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার