ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: “ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়। হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে”। ধূপগুড়ির (Dhupguri)জনসভা থেকে বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। শনিবার দুপুরে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফনির মাঠে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ(Jogi Adityanath)। সেখানে প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যের শুরুতে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়, বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা, চা বাগানের শ্রমিক সহ রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন।এরপর তিনি বলেন,”এখানেপ্রথমে কংগ্রেস তারপর সিপিএম এখন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরে সবকিছু শেষ হয়ে গেছে। এখন এই বাংলায় লুট, বঞ্চনা চলছে,মা বোনেরা অসুরক্ষিত।” তিনি আরও বলেন,”২০১৭ সালের আগে উত্তরপ্রদেশেও(Uttarpradesh) এই পরিস্থিতি ছিল কিন্তু এরপর ডাবল ইঞ্জিনের সরকার কেমন হয় উত্তরপ্রদেশে গিয়ে দেখুন।ওখানে সব চাঙ্গা, ওখানে লাভ জেহাদ নেই, রাস্তায় নামাজ নেই, মসজিদের আওয়াজ বাইরে বের হয় না, ওখানে বেটি সুরক্ষিত।

ইউপিতে শুধু বুলডোজার রাস্তা বানায় না, মাফিয়াদেরকেও চাপা দেয়।”তিনি আরো বলেন, ডবল ইঞ্জিনের সরকার হলে কোনো ঘুসপেটিয়া ঢুকতে পারবে না , হিন্দু যেখানেই থাকবেন তার সুরক্ষা করা হবে”। এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার বলে যোগী আদিত্যনাথ দাবি করেন। তিনি বলেন, পরিবর্তন হলে প্রতিটি মহিলাকে সুরক্ষা দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা ওড়াতে গেলে পরিবর্তন আনতে হবে। না হলে হিন্দুরা সুরক্ষিত থাকবে না।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ