খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: বসিরহাট উত্তরে নির্বাচনী প্রচারে অভিনব প্রতিবাদে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী মহম্মদ তৌসিফুর রহমান। দেশজুড়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহের সমস্যাকে সামনে রেখে খালি গ্যাস সিলিন্ডার কাঁধে তুলে নিয়ে জনসংযোগে নামেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) ঘোড়াররাস-কুলীন গ্রাম পঞ্চায়েতের রাজনগর, গদারআঁটি, বেলের ধান্যকুড়িয়া এবং জয়পুর কালিবাড়ি সহ একাধিক এলাকায় প্রচার চালানোর সময় এই ভিন্নধর্মী প্রতিবাদে শামিল হতে দেখা যায় বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থীকে।

তৌসিফুর রহমান অভিযোগ করেন,  ‘কেন্দ্রের বিজেপি সরকারের নীতির জেরে গৃহস্থের রান্নাঘরে চরম সঙ্কট তৈরি হয়েছে। অস্বাভাবিক গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চাপে পড়েছেন। বহু জায়গায় গ্যাসের জোগানও ঠিকমতো মিলছে না। এই পরিস্থিতিকে তিনি ‘রান্নাঘরের উপর আক্রমণ’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, বাংলার মহিলারা এর জবাব ভোটে দেবেন।‘

ভোট প্রচারের মঞ্চ থেকেই তৃণমূল প্রার্থী আরও জানান,  ‘মানুষের পাশে থাকাই তার মূল লক্ষ্য। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প ইতিমধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে গেছে বলেও দাবি করেন তিনি। এদিনের প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, ঘোড়ারাস-কুলিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত তথা অঞ্চল সভাপতি সানি মন্ডল ও প্রাক্তন সদস্য শফিকুল মন্ডল খোকন সহ একাধিক দলীয় নেতা ও জনপ্রতিনিধি।

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই