‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব, অভিষেকের সঙ্গে কথা হয়েছে’! I-PAC কর্মীদের আশ্বাস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : চাকরি থেকে ছাড়িয়ে দিলে, আমরা চাকরি দেব। অভিষেকের সঙ্গে কথা হয়েছে। আই-প্যাক প্রসঙ্গে এমনই আশ্বাস দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই-প্যাক কর্মীদের ২০ দিনের ছুটি দেওয়া হয়েছে। শনিবার ইমেল মারফত সেই কথা কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই বলতে গিয়ে মমতা বলেছেন, ‘ওরা চাকরি থেকে ছাড়ালে আমরা দেব। এই নিয়ে অভিষেকের সঙ্গেও কথা বলেছেন। 

বাংলাতে সব ধরনের কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করার কথা বলেছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। আগামী ২০ দিন কর্মচারীদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইপ্যাকের পক্ষ থেকে বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে আপাতত বন্ধ রাখা হচ্ছে কাজ। আগামী ১১ মে পর্যন্ত কর্মচারীদের ছুটিতে পাঠানো হয়েছে। তারপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। কাজ বন্ধ করে দেওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে তৃণমূল। দলের সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছে, আই-প্যাক এখনও তৃণমূলের সঙ্গেই কাজ করছে।

তিনি বলেছেন, ইডি রেড করছে রোজ। নির্বাচনের সময় মনে পড়ে। যাঁরা কাজ করছে, তাঁদের বাংলা ছেড়ে চলে যাওয়ার কথা বলে। ভয় দেখালে পাশে থাকবে দল। কাউকে চাকরি ছাড়া করা হবে না। কোনও চক্রান্ত মেনে নেওয়া হবে না। কাউকে চাকরি থেকে ছাড়ালে তৃণমূল পাশে থাকবে। তিনি আরও বলেছেন, বিজেপি স্বৈরাচারি দল। দিল্লিতে বিজেপি থাকবে না। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার কথা বলেছেন। বাংলাতে থেকেই কাজ করার কথা বলেছেন তাঁদের। 

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল