ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত বন্ধ করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেইনির সঙ্গে সরাসরি বৈঠকে বসার ইচ্ছে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এর পড কাস্ট ‘পড ফোর্স ওয়ান’কে দেওয়া সাক্ষা‍ৎকারেই ওই ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে এও জানিয়েছেন, ‘যুদ্ধ থামানোর আলোচনায় মোজতবা খামেইনি সরাসরি যুক্ত আছেন এবং দুই পক্ষের সম্পর্ক এখন ইতিবাচক দিকে মোড় নিচ্ছে।’

গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ইরানি সেনাও। দীর্ঘ ৩৮ দিন ধরে যুদ্ধ চলার পরে অবশ্য যুদ্ধবিরতিতে সম্মত হয় যুযুধান দুই পক্ষই। তবে যুদ্ধবিরতি চলার মাঝেই গত কয়েকদিন ধরে ফের পরস্পরের উপরে আক্রমণ শুরু করেছে মার্কিন ও ইরানি সেনা। এদিন ভোর রাতে কুয়েত ও বাহারাইনে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ওই হামলায় কুয়েতে এক ভারতীয় নিহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এর পড কাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ কথা বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেইনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, সবাই তাঁকে (মোজতবা খামেইনি) যথেষ্ট সম্মান করে। তিনি অবশ্যই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয়ভাবে রয়েছেন।’ ভবিষ্যতে দুজনের মধ্যে বৈঠক হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট রাখঢাক না রেখে বলেন, ‘পরিস্থিতি কিভাবে এগোয় তার উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে কোনও একসময় আমাদের দেখা হতে পারে।’ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আলোচনা দ্রুত এগোচ্ছে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফল আসতে পারে।’ ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ‘তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে এ বিষয়ে তারা ইতিবাচক বার্তা দিয়েছে।’

 

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী