আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই সমঝোতা বাস্তবায়ন করতে ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহকে অবশ্যই হামলা ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করতে হবে। সেই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে এই গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নিতে হবে।
ইজরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও, তারা ‘পাইলট জোন’ বা ‘পরীক্ষামূলক অঞ্চল’ তৈরির বিষয়ে একমত হয়েছে। এইসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং হিজবুল্লাহর মতো কোনো গোষ্ঠীর উপস্থিতি সেখানে থাকবে না। বুধবার (৩ জুন) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে  আরও বলা হয়েছে , একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ ২২ জুন বা তার পরবর্তী কয়েক দিনের মধ্যে পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে ইজরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে সামরিক অভিযান শুরু করে। তারপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের অঙ্গীকারের কথা বলার কয়েকদিন পরই এই আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি লেবানন সংঘাত এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের আলোচনাকে আলাদা রাখতে চান। তবে তেহরান সাফ জানায় এই দুটি সংঘাতই পরস্পরের সঙ্গে যুক্ত। অন্যদিকে, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণার পরও সহিংসতা পুরোপুরি থামেনি। বুধবার দক্ষিণ লেবাননে ইজরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। এমনকি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি হুমকি দিয়ে বলেছেন, বৈরুতে নতুন করে হামলা হলে ‘পুরোদমে যুদ্ধ’ শুরু হবে।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার