প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের পরিকল্পনার ক্ষেত্রে ভিসা আবেদনকারীরা নতুন সমস্যার মুখে পড়েছেন। মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম USTravelDocs এ চলমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা আবেদন, ফি জমা এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে ওয়েবসাইটটির প্রযুক্তিগত সমস্যা ক্রমশ বেড়েছে। এর ফলে বহু আবেদনকারী অনলাইনে লগইন করতে, ভিসা ফি পরিশোধ করতে কিংবা সাক্ষাৎকারের তারিখ বুক করতে পারছেন না। কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াও মাঝপথে আটকে যাচ্ছে।

ইউএসট্রাভেলডকস.কম এর পোর্টালে বর্তমানে একটি সতর্কবার্তা দেখানো হচ্ছে, যেখানে জানানো হয়েছে যে শিডিউলিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা রয়েছে এবং ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ত্রুটির সম্মুখীন হতে পারেন। কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানানো হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন ভ্রমণ মরশুম এবং আন্তর্জাতিক শিক্ষা সেশনের আগে এই সমস্যার কারণে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ভারত-সহ একাধিক দেশের শিক্ষার্থী, পর্যটক এবং কর্মসংস্থানভিত্তিক ভিসা আবেদনকারীরা সময়মতো সাক্ষাৎকারের তারিখ না পাওয়ার আশঙ্কা করছেন। এই সমস্যাটি ভারতের মানুষের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন কনস্যুলেট ও ​​দূতাবাসগুলো ইউএসট্রাভেলডকস.কমকে  (USTravelDocs.com) প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে । 

সাধারণত পর্যটন ভিসা (বি১/বি২), শিক্ষার্থী ভিসা (এফ-১), এইচ-১বি-এর মতো কর্ম ভিসা, বিনিময় পরিদর্শক ভিসা এবং পরিবার-ভিত্তিক অভিবাসন ভিসাসহ সকল প্রধান ভিসা বিভাগের আবেদনকারীরা এই সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। সংস্থার তরফে আবেদনকারীদের ধৈর্য ধরে নিয়মিত পোর্টাল পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা এবং মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের অফিসিয়াল আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। যদিও প্রযুক্তিগত ত্রুটি কতদিন স্থায়ী হবে সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য অপেক্ষা এবং অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮