আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে আজব ব্যাখ্যা স্ত্রী শিশিরের

২০১১ সালে আইপিএল নিলামের পর এই প্রথম অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের অন্যতম এলিট ক্রিকেট প্রতিযোগিতা আইপিএলে এবার আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ২০১১ সালে আইপিএল নিলামের পর এই প্রথম অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিলামের দুদিনই নাম ডাকা হয়েছিল সাকিবের। কিন্তু ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে অর্থ অপচয়ের রাস্তায় হাঁটেনি কলকাতাসহ কোনও দলই। অথচ স্বদেশীয় মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি। সাকিবের অবিক্রিত থেকে যাওয়া নিয়ে রবিবার রাত থেকেই রসিকতা-মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। নানারকম ব্যঙ্গ-বিদ্রুপ ছুঁড়ছেন।

স্বামীর এমন অসহায় অবস্থা দেখে আর চুপ থাকতে পারেননি সাকিব-পত্নী উম্মে আহমেদ শিশির। সোমবার দুপুরে স্বামীর আইপিএলে দল না পাওয়া নিয়ে আজব তত্ত্ব হাজির করেছেন তিনি। দাবি করেছেন, দেশের হয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্যই নাকি কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া সাকিব এবার আইপিএল খেলতে খুব একটা আগ্রহী ছিলেন না। দেশের স্বার্থের কথা না ভাবলে আইপিএলে অনায়াসে খেলতে পারতেন। শিশিরের এমন দাবি নিয়ে ফের রঙ্গ-রসিকতায় মেতেছেন নেটা নাগরিকরা।

কী লিখেছেন শিশির? এদিন দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই জানিয়ে দেই, কয়েকটা দল তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল সে পুরো মরসুম খেলতে পারবে নাকি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সফরের জন্য সে পারত না! এই কারণেই তাকে নিলাম থেকে কেউ নেয়নি। আইপিএলে দল না পাওয়া খুব বড় কোনও বিষয়ও না, কারণ সবসময়ই পরের বছর আছে। যদি তাকে দল পেতে হতো, তাহলে শ্রীলংকা সফর মিস করতে হতো। তখন কি আপনারা একই কথা বলতেন? নাকি বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’ 
 

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মী

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার