ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর এই নির্বাচনে একদিকে যেমন কিছু মানুষের গলায় শোনা যাচ্ছে, রং দে তু মুঝে গেরুয়া, তেমন একটা বড় অংশের মানুষের মুখে শোনা যাচ্ছে—জীবনের রং হয়ে উঠুক সবুজ। না, এই আবহে কোনও গানের লড়াই হচ্ছে না। বরং দেদার বিক্রি হচ্ছে আবির। মজুত করে রাখা হচ্ছে আবির। আর তাতে এখনও পর্যন্ত রিপোর্ট—এগিয়ে রয়েছে সবুজ আবির। লড়াইয়ে জোর টক্কর দিচ্ছে গেরুয়া আবিরও। তবে এই দুই আবিরের রেষারেষিতে পিছিয়ে গিয়েছে লাল। তাও বেশ অনেকটা।

এদিকে এই বিধানসভা নির্বাচনে যাঁরা জিতবেন তাঁদের সেই দলের রঙের আবির মাখিয়ে শুভেচ্ছা জানানো হবে। আর তাই মজুত করে রাখা হচ্ছে সবুজ এবং গেরুয়া রঙের আবির। বড়বাজারের পাইকারি আবিরের দোকানে পা রাখলেই এই ছবি দেখতে পাওয়া যাবে। দোল উৎসব চলে গেলেও অকাল দোল উৎসব যে দেখা যাবে তা আবির কেনার ধুম দেখেই বোঝা যাচ্ছে। এই আবির যে শুধু বিধানসভা নির্বাচনে কাজে লাগবে তাই নয়, বরং এই বছরের শেষ দিকে আছে কলকাতা পুরসভা নির্বাচন। তাই বড়বাজার থেকে আবিরের বস্তা সাজিয়ে রেখেছেন খ্যাংরা পট্টি আবিরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা।

অন্যদিকে সেই আবিরই এখন দেদার বিকোচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল ৪ মে। সেদিকে তাকিয়েই এখন থেকেই বস্তা বস্তা আবির মজুত করে রাখছেন দুই দলের কর্মী–সমর্থকরা। কিন্তু সবুজ, গেরুয়া নাকি লাল? কোন বস্তা বেশি এগিয়ে রয়েছে প্রতিযোগিতার বাজারে। এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, সবার আগে রয়েছে সবুজ আবির। তারপর রয়েছে গেরুয়া আবির। আর সবচেয়ে পিছনে রয়েছে লাল আবির। ব্যবসায়ীদের কথা থেকেই স্পষ্ট, তৃণমূল জিতলে উড়বে সবুজ আবির। বিজেপির ক্ষেত্রে গেরুয়া রঙের আবির। আর বামেরা কিছু করতে পারলে লাল আবির উড়বে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, পাল্লা ভারি সবুজ এবং গেরুয়া আবিরেরই।

এছাড়া এই আবির বিক্রি নিয়ে ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে শুরু করেছেন। আর তাই ব্যবসায়ী সমীরণ পাল বলছেন, ‘‌এবার নির্বাচনের হাওয়া বোঝা বেশ কঠিন। তাই সবুজ এবং গেরুয়া আবির বেশি করে রাখা হচ্ছে। আর তা দেদার বিক্রিও হচ্ছে।’‌ আর লাল আবির কতটা বিক্রি হচ্ছে? এই প্রশ্নের জবাবে ওই ব্যবসায়ীর দাবি, ‘‌দোলের সময় কিছু লাল আবির বিক্রি হয়েছিল। আর অনেকটা আবিরই বিক্রি হয়নি।’‌ আবির ব্যবসায়ী পার্থ সামন্ত বললেন, ‘‌এই লড়াইয়ে বামেরা নেই। তাই আলাদা করে লাল আবির মজুত করা হয়নি। সবুজ ও গেরুয়া আবিরই রাখছি। তৃণমূল বা বিজেপি যেই জিতুক, এই দুই আবিরের বিক্রি বাড়বেই।’‌

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক