চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিজেপি প্রার্থীদের জেতান’, তালিবানি ফরমান জারি কুখ্যাত জঙ্গি জীবন সিংহের

নিজস্ব প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেছেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী কেএলও প্রধান জীবন সিংহ। মুখ্যমন্ত্রীকে বহিরাগত আখ্যা দিয়েছেন তিনি। গোপন ডেরা থেকে ভিডিও বার্তা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজবংশী বিরোধী বলে নিশানা করেছেন তিনি। রাজবংশী মানুষদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। কেএলও প্রধানের ভিডিও বার্তা যাচাই করেনি এই মুহূর্তে। 

কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহারকে ভাগ হতে দেবেন না। কিন্তু জীবন সিংহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল চরম রাজবংশী-বিরোধী। রাজবংশীদের খুন করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তৃণমূল ক্ষমতায় এলে ফের রাজবংশীদের ওপরে অত্যাচার হবে। তাই কোচবিহারকে  উদ্ধার করতে তৃণমূলকে হারাতে হবে। বিজেপি জিতলেই সেই উদ্দেশ্য সফল হবে।

এবারই প্রথম নয়, এর আগেও বিজেপিকে সমর্থন করার বার্তা দিয়েছিলেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী কেএলও প্রধান জীবন সিংহ। নরেন্দ্র মোদি ও অমিত শাহের আশ্বাসে আশ্বস্ত হয়েছিলেন তিনি। নিজের গোপন ডেরা থেকে বিজেপিকে সমর্থন করার বার্তা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গ প্রচারে গিয়ে বলেছেন রাজ্যে বিজেপি এলে কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। এরপরেই বিজেপিকে সমর্থন করার বার্তা দিয়েছেন জীবন সিংহ।

এর আগেও বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন জীবন সিংহ। তিনি আবেদন করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেএলও-র শান্তি চুক্তি, কোচ-রাজবংশী পৃথক রাজ্য গঠন এবং মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপিকে ভোট দিতে হবে। তাঁর গলায় ‘জয় জোহার’ শোনা গিয়েছে। তৃণমূলের কটাক্ষ করে বলেছিল, জীবন সিংহ দীর্ধদিন ধরেই বিজেপির আশ্রয়ে রয়েছেন। বিজেপি তাঁকে ব্যবহারের চেষ্টা করছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ