রেড ভেলভেট কেকে জমে যাক ভ্যালেন্টাইন্স ডে’র প্রেম

আপনি যদি চান এই বিশেষ দিনে আপনার প্রিয়জনকে চমকে দিতে তাহলে আজ বাড়িতেই তৈরি করুন রেড ভেলভেট কেক। জেনে নিন এর সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেক খেতে কে না পছন্দ করেন। বিশেষ দিন উদযাপনে কেকের ভূমিকা একপ্রকার গুরুত্বপূর্ণ বললেও ভুল হয় না। ভ্যালেন্টাইন’স ডে তে অনেকেই প্রিয়জনকে পছন্দের খাবার নিজ হাতে তৈরি করে খাওয়ান। আপনিও যদি চান এই বিশেষ দিনে আপনার প্রিয়জনকে চমকে দিতে তাহলে আজ বাড়িতেই তৈরি করুন রেড ভেলভেট কেক। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণঃ 

ময়দা- ১ কাপ 

সয়াবিন তেল- ১/৪ কাপ

চিনি ১/৪ কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

গুঁড়ো দুধ-১ টেবিল চামচ

ফুড কালার- ১/২ চা চামচ

ডিম-৩টি

ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ

কোকো পাউডার- ১/২কাপ।

ফ্রস্টিংয়ের জন্য

আইসিং সুগার- ১০০ গ্রাম

মাখন-১০০ গ্রাম

চকোলেট পাউডার- ১/২ কাপ

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে এর সাদা অংশ ভালো করে বিট করে নিন। বেশ কিছুক্ষণ ডিম বিট করার পর ফোম হয়ে এলে তাতে চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। দেখবেন  চিনি যেন ভালোভাবে গলে যায়। এবার চেলে রাখা ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, তেল, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার একসঙ্গে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিন। আভেন আগে থেকেই প্রি-হিট করুন ১৭৫ ডিগ্রিতে। এবার কেকের ব্যাটার পছন্দমত মোল্ডে ঢেলে আভেনে ২৫ মিনিট বেক করুন। ফ্রস্টিংয়ের জন্য নিন আইসিং পাউডার, কোকো পাউডার, মাখন প্রভৃতি। সবকটি উপকরণ একসঙ্গে বিটার মেশিনে ভালোভাবে বিট করে নিন। এবার বেক করা কেক আভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়ে তা মাঝখান থেকে কেটে নিন আড়াআড়িভাবে যাতে কেকের মাঝখানে ক্রিমের লেয়ার দেওয়া যায়। বেক করা কেক ঠান্ডা হলে তাতে ফ্রস্টিং দিয়ে পছন্দমতো সাজিয়ে ভ্যালেন্টাইন’স ডে’তে পরিবেশন করুন নজরকাড়া রেড ভেলভেট কেক। 

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…