বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

Share:

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনওরকম মোটরবাইক র‍্যালি(Motorcycle Rally) সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, জরুরি পরিস্থিতি ছাড়া। দিনের বেলাতেও (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) পিলিয়ন রাইডিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদিও চিকিৎসা, পারিবারিক প্রয়োজন বা স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।

তবে ভোটের দিন কিছুটা শিথিলতা রাখা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবার-সহ পিলিয়ন রাইডিং অনুমোদিত, মূলত ভোটদানে উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।প্রশাসনিক সূত্রে খবর, প্রয়োজনে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে এই বিধিনিষেধের বাইরে যাওয়া যাবে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশিকাকে কঠোরভাবে কার্যকর করতে এবং সর্বস্তরে প্রচার চালাতে।

কমিশনের মতে, ভোটের সময় বাইকবাহিনীর মাধ্যমে ভয় দেখানো বা অশান্তি ছড়ানোর অভিযোগ বহুবার উঠেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—ভোটারদের জন্য নিরাপদ ও নির্ভীক পরিবেশ নিশ্চিত করা।এর পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে