চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহে পুড়ছে পুরুলিয়া। সকাল ১০ টা থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। পুরুলিয়া সদর শহর থেকে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম। যেখানে খুব জরুরী কাজ ছাড়া কেউ রাস্তায় বেরোতেই পারছেন না। দাবদাহের সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে জল কষ্ট প্রকট আকার ধারণ করেছে। শুকিয়ে গেছে কুয়ো থেকে পুকুর।

সকাল আটটা থেকে চাঁদিফাটা রোদ। দশটা বাজতেই গরমের সঙ্গে বইছে লু। রাস্তায় বেরোনো যাচ্ছে না। কুয়ো পুকুর শুকিয়ে যাওয়ার জন্য চাষের কাজ বন্ধ। দুটোর সময় পুরুলিয়ার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছে যায়। মঙ্গলবার (২১ এপ্রিল) রেকর্ড গরমের জন্য ভোট প্রচার সকাল সকাল শুরু হয়।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং কাল অর্থাৎ ২১-২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ঘরে পৌঁছবে। অন্যদিকে ২৩ এ এপ্রিল প্রথম দফার ভোটের দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রির ঘরে পৌঁছবে। পুরুলিয়ার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক কোন্তম সুধীর জানান,’নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোট কর্মীদের বিশেষ কিট দেওয়া হবে। যেখানে ORS সহ বিভিন্ন কিছু থাকছে। ভোট কেন্দ্রগুলিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। PHE থেকে ট্যাঙ্কের মাধ্যমে পর্যাপ্ত জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে।

পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভার জন্য সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ এবং মানবাজার মহাকুমার মানভূম মহাবিদ্যালয় এই তিনটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যে সকল ভোট কর্মীরা ভোটের সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন তাদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ মতো ভোট কর্মীদের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তর।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ