‘একুশের চেয়ে ৫-১০টি আসন বেশি পাবে তৃণমূল’, ভোটপ্রচারে বড় বার্তা দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গিয়েছে ভোটের বাদ্যি! আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেসের হয়ে নবদ্বীপে জমিয়ে প্রচার করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বুধবার (২২ এপ্রিল) সেই প্রচারের ফাঁকেই বিজেপি নেতাদের আক্রমণাত্মক ভাষার কড়া সমালোচনা করলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘বিজেপি নেতাদের কথাবার্তায় যে পরিমাণ আক্রমণাত্মক ভঙ্গি এবং তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে, তা বাংলার সংস্কৃতির পরিপন্থী।কাঠফাটা রোদ উপেক্ষা করে মানুষের যে ঢল নামছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। যাঁর কাছে মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা আছে,  তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাই আক্রমণাত্মক ভঙ্গিতে ভয় দেখিয়ে নয়, বরং মানুষের মন জয় করেই বাংলায় জিততে হবে।‘

তৃণমূল সাংসদের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির বড় বড় নেতারা বর্তমানে বাংলায় পড়ে আছেন। কিন্তু তাঁরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেবের কথায়, বাংলা ভালোবাসা এবং সম্মানের রাজ্য। রবীন্দ্রনাথ-নেতাজির এই পুণ্যভূমিতে যদি কাউকে জয়ী হতে হয়, তবে তাঁকে মানুষের মন জয় করতে হবে। কিন্তু বিজেপি নেতারা যেভাবে আগ্রাসন দেখাচ্ছেন,  তা সাধারণ মানুষ মেনে নেবে না।‘

পাশাপাশি, নির্বাচনী ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তারকা সাংসদ তথা দীপক অধিকারী। তিনি দাবি করেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সংখ্যক আসন পেয়েছিল, এবার তার চেয়ে অন্তত ৫ থেকে ১০টি আসন বেশি পাবে জোড়াফুল শিবির। তাঁর মতে,  দিল্লির ‘ষড়যন্ত্র’ বা বিরোধী দলের ‘অস্ত্র’—কোনও কিছুই বাংলার মানুষের ভালোবাসার সামনে ধোপে টিকবে না।‘

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে