ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে দার্জিলিং – এ অনুষ্ঠিত হবে ভোট পর্ব। তার জন্য বুধবার পাহাড়ি পথ পেরিয়ে ভোট কর্মীরা, রাম্মা থেকে ছয় কিলোমিটার পথ খচ্চরের পিঠে ইভিএম মেশিন চাপিয়ে রওনা দেন দুর্গম বুথের পথে। পাহাড়ি এলাকার(Hill Area) দুর্গম গ্রাম সমানেন্দন প্রাথমিক বিদ্যালয় বুথে তারা পৌঁছানোর জন্য রওনা দেন মঙ্গলবার সকালে দার্জিলিং শহর থেকে। বৃহস্পতিবার ওই প্রাথমিক বিদ্যালয়ের(Primary School) বুথে তারা ভোট গ্রহণ পর্ব পরিচালনা করবেন। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের অধীনে বিজন বাড়ি ব্লকের ৪ নম্বর পোলিং স্টেশনে ওই স্কুলটি। এখানে পৌঁছাতে অন্তত দুদিন লেগে যায়। ভোট কেন্দ্রটি রয়েছে সামদেন ফরেস্ট এলাকায়।

এখানে ভোটারের সংখ্যা ১৯১ জন। এই বুথে পৌঁছানোর জন্য মঙ্গলবার সকালে চার ভোট কর্মী এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা রওনা দেন। ভোট কর্মীরা প্রথমে প্রায় ১৬ ঘন্টায় পৌঁছে যান তিন নম্বর পোলিং স্টেশন রামমান প্রাইমারি স্কুলে। সেটি দার্জিলিং বিধানসভার একটি অস্থায়ী স্ট্রং রুম। সেখানেই তারা মঙ্গলবার রাত কাটান। এরপর বুধবার সকালে খচ্চরের পিঠে মালপত্র তুলে তারা হাঁটা পথে রওনা দেন ওই ফরেস্ট প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে। দার্জিলিং – এর মহকুমাশাসক বনমালী রায় জানিয়েছেন, গতবার সেখানে পি মাইনাস ২-তে তিনটে বুথ ছিল। এখন মাত্র একটি।

সেখানে পৌঁছতে ভোট কর্মীদের পাহাড়ি পথ পেরিয়ে দুদিন আগে রওনা দিতে হয়। এর আগে ২০১৬ সালে বিধানসভার ভোট গ্রহণ করে রাতে ফেরার সময় ওই এলাকায় ভয়ংকর ঝঞ্ঝার মুখে পড়েছিলেন ভোট কর্মীরা। একজন ভোট কর্মীর মৃত্যু হয়েছিল। গুরুতর জমা হয়েছিলেন একজন। এবার তাই নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। গোটা দেশে এই ধরনের দুর্গম এলাকায় বুথ এক বড় নজির এ রাজ্যের বিধানসভা নির্বাচনে। মঙ্গলবার দার্জিলিং শহর থেকে রওনা দেওয়া সেই পোলিং টিম বুধবার দুপুরের মধ্যে পৌঁছে যায় দুর্গম পাহাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বুথে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে