দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, তেড়ে গেলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর

LIVE

  • 10:19 AM (IST) - 23 Apr 2026


    সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

    ৪৮ নম্বর বুথে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট প্রাচ্য ভারতি বিদ্যাপীঠে সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

  • 9:56 AM (IST) - 23 Apr 2026


    ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল বাংলায়, জানুন

    বাংলায় প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৭৬ শতাংশ। আজ, বৃহস্পতিবার রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে।

    জেলাওয়াড়ি কত শতাংশ ভোট পড়ল সকাল ৯টা পর্যন্ত দেখে নিন

    উত্তর দিনাজপুর ১৭.৫৪

    পুরুলিয়া ১৭.৮৩

    পূর্ব মেদিনীপুর ১৮.৮১

    পশ্চিম বর্ধমান ১৯.০০

    মুর্শিদাবাদ ১৮.৮৮

    মালদা ১৬.৯৬

    কালিম্পং ১৮.৭৪

    ঝাড়গ্রাম ১৯.৮৪

    জলপাইগুড়ি ১৮.৫০

    দার্জিলিং ১৮.৮০

    দক্ষিণ দিনাজপুর ১৮.৮১

    কোচবিহার ১৭.৫৬

    বীরভূম ১৯.০১

    বাঁকুড়া ২০.২০

    আলিপুরদুয়ার ১৭.৭০

  • 9:51 AM (IST) - 23 Apr 2026


    তামিলনাড়ুতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৭.৬৯ শতাংশ

  • 8:45 AM (IST) - 23 Apr 2026


    'শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে', ভোট দিয়ে বললেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

  • (IST) -


    ভোট দিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

    শিলিগুড়ির পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলে ভোট দিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

  • 8:21 AM (IST) - 23 Apr 2026


    ময়নাগুড়িতে বুথে সমস্যা, ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী ডালিম রায়

    জলপাইগুড়ির ময়নাগুড়ি হাসপাতাল পাড়া ১৬/১৫২ নং বুথে সমস্যা। এখনও শুরু হয়নি ভোটদান। ভোট দিতে এসে সমস্যায় পড়লেন বিজেপি প্রার্থী ডালিম রায়ও। মেশিন বিকল থাকায় ভোট দিতে না পেরে বেরিয়ে গেলেন তিনি।

  • 8:04 AM (IST) - 23 Apr 2026


    ভোট নিয়ে বার্তা অমিত শাহের

    বাংলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২ আসনে চলছে ভোটগ্রহণ। সেই কথা মাথাতে রেখে ভোটারদের বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে অমিত শাহ লেখেন, আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচন রাজ্যের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নেতৃত্বের সরকারই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তনকারী অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ও কাটমানি রাজ থেকে রাজ্যকে মুক্তি দিতে পারে। বাংলার মা ও বোনেদের জন্য একটি সুরক্ষিত বাংলা গড়তে আজ উৎসাহের সঙ্গে ভোট দিন। সকল ভোটার, বিশেষ করে যুবসমাজ, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে আগে ভোট দিন, তারপর জলপান করুন।

  • 7:50 AM (IST) - 23 Apr 2026


    শিলিগুড়ির আনন্দময়ী কালীমন্দির গিয়ে পুজো দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

    ভোট শুরু, শিলিগুড়ির আনন্দময়ী কালীমন্দির গিয়ে পুজো দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

  • 7:46 AM (IST) - 23 Apr 2026


    EVM -এর ‘ত্রুটি’ থাকার কারণে মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নং বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি

    EVM -এর ‘ত্রুটি’ থাকার কারণে মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নং বুথে ভোটগ্রহণ শুরু হতে দেরি, ক্ষুব্ধ ভোটাররা

  • 7:28 AM (IST) - 23 Apr 2026


    শীতলকুচিতে বিজেপি নেতার উপর হামলা চালাল তৃণমূল

    শীতলকুচি বাউদিয়া বাজার এলাকায় বাড়ি ফেরার সময় বিজেপির কিষাণ মোর্চা জেলা সভাপতির উপর হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • 7:23 AM (IST) - 23 Apr 2026


    নাগরিকদের ভোটের উৎসবে সামিল হতে আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    বাংলায় ভোটগ্রহণ শুরু হতেই এক্সে বিশেষ বার্তা মোদির। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।

  • 7:39 AM (IST) - 23 Apr 2026


    জামুড়িয়ায় দাঁড়িয়ে থাকা গাড়িতে অরক্ষিত অবস্থায় EVM!

    জামুড়িয়ায় দাঁড়িয়ে থাকা গাড়িতে অরক্ষিত অবস্থায় EVM! অভিযোগ বিরোধীদের

  • 8:52 AM (IST) - 23 Apr 2026


    'পরিবর্তন আনুন, বিজেপির হাতে দায়িত্ব দিন,' ভোট দিয়ে বললেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

  • 9:03 AM (IST) - 23 Apr 2026


    ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে উত্তেজনা

    তৃণমূলের এক বুথ প্রেসিডেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে উত্তেজনা।

  • 9:33 AM (IST) - 23 Apr 2026


    ডোমকলে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রিপোর্ট তলব কমিশনের

  • 9:06 AM (IST) - 23 Apr 2026


    ভোট দিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যেরা

  • (IST) -


  • 9:34 AM (IST) - 23 Apr 2026


    তৃণমূলে ভোট দিলে চলে যাচ্ছে বিজেপিতে, এমনটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়ঞায়

    তৃণমূলে ভোট দিলে চলে যাচ্ছে বিজেপিতে। ঘাসফুলে ছাপ দিলেই সেটা পড়ছে পদ্ম ফুলে। এমনটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়ঞা এলাকায়। আপাতত ভোটগ্রহণ বন্ধ।

    Published by:

    Share Link:

    More Releted News:

    বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

    তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

    বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

    বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

    তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

    ‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

    Advertisement
    এক ঝলকে
    Advertisement

    জেলা ভিত্তিক সংবাদ