জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

যদিও এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগর ওয়ালের সাফাই, 'হ্যাঁ, খবর এসেছে, সব ঠিক হয়ে যাবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই জায়গায় জায়গায় ইভিএমে ত্রুটি দেখা গিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যের ১৫২ আসনে প্রথম দফার ভোটপর্ব চলছে। সকাল থেকেই বুথে বুথে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ নাগরিকরা। কোথাও নির্বিঘ্নে ভোট হচ্ছে, আবার কোথাও ঝামেলা হচ্ছে। বিশেষ করে, মুর্শিদাবাদ এবং মালদার বেশকিছু জায়গায় ঝামেলার খবর পাওয়া গিয়েছে। আবার কোথাও ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ইভিএমে ত্রুটির অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।

বিশেষ করে, ইভিএমে ত্রুটির কারণে গন্ডগোলের জায়গা মালদার মোথাবাড়িতে এখনও শুরু হয়নি বলেই অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগর ওয়ালের সাফাই, ‘হ্যাঁ, খবর এসেছে, সব ঠিক হয়ে যাবে।’ আজ ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই তথা সকাল ৯টার দিকে সিইও দফতরে পৌঁছন মনোজ। ভিতরে প্রবেশের সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ইভিএম ত্রুটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। আশ্বাস দেন, সব ঠিক হয়ে যাবে। মালদার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ার বিষয়ে মনোজ আগরওয়াল জানিয়েছেন, কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ নিচ্ছেন। অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। সেটাও ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, ইভিএম মেশিন খারাপ হওয়ার কারণে সকাল থেকে মোথাবাড়িতে ভোট শুরু করা যায়নি। তা নিয়েই দফায় দফায় উত্তেজনা শুরু হয়েছে মালদার মোথাবাড়িতে। সেখানকার একটি বুথে ইভিএম সমস্যার কারণে এখনও পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। এর পরেই সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। পাশাপাশি মুর্শিদাবাদের নওদাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। তাতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে