দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

নিজস্ব প্রতিনিধি, দুবরাজপুর: ইভিএমে গোলযোগকে ঘিরে জনতা ও কেন্দ্রীয় বাহিনীর খন্ডযুদ্ধ বুধপুর গ্রামে।প্রায় আধ ঘণ্টা ধরে ইভিএম মেশিনে গন্ডগোলের জেরে ভোট বন্ধ রাখা হয়। কারণ ইভিএমে তৃনমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খন্ড যুদ্ধ বেঁধে যায় দুবরাজপুর বিধানসভার(Dubrajpur Assembly) খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের(Budhpur Village) ৬৫ নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০ র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে।

ভোটারদের দাবি তৃনমূল প্রার্থীর বোতামে চাপ দিলে সেটি সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ব্যাপারটি নিয়ে শোরগাল হতেই ক্ষুব্ধ হোন ভোটাররা। তারপর ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়। প্রসাশনকে জানানো হয়েছে বিষয়টি। ইঞ্জিনিয়াররা আসছেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের উতপ্ত বাক্য বিনিময়ের মধ্যে বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট- পাটকেল শুরু করেন স্থানীয়রা।

লাঠি উঁচিয়ে তেড়ে গেলেও বেশ খানিকক্ষণ ইট -পাটকেল ছোড়া অব্যাহত থাকে। তাতে জখম হয়েছেন ৬ জন জওয়ান।গাড়ির চালক আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার দরুন ওই বুথে দীর্ঘক্ষণ স্বাভাবিক ভোট প্রক্রিয়া ব্যাহত হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে পিস্তল উঁচিয়ে এগিয়ে যায় পুলিশ।এদিনের এই হামলার ঘটনার আগেই কেন্দ্রীয় ফোর্সকে বিকেল চারটে থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল কমিশন। বুথগুলিকে সুরক্ষিত করতে বলা হয়েছিল। আর গোলমাল এর কমিশন যে আশঙ্কা করেছিল দুবরাজপুরের ঘটনায় সেই আশঙ্কা সত্য হয়।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ