দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফায় রেকর্ড হারে ভোট পড়েছে বাংলায়। আর তারপরই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে সাময়িক অভিমান ভুলে মুখ্যমন্ত্রী হিসেবে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখাতে চান নন্দীগ্রামের শহিদ-মাতা ফিরোজা বিবি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হুইল চেয়ারে বসেই নন্দীগ্রামের জাদুবাড়িচকে ভোট দিয়েছেন অসুস্থ বৃদ্ধা।

ভোটদানের পর ফিরোজা বিবি জানান, মান-অভিমান যতই থাক, মনেপ্রাণে চান, বাংলার মসনদে ফের বসুন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। একই কথা বলছেন ফিরোজা বিবির ছেলে জহিরুলও। তিনি জানান, মায়ের হাত ধরেই তাঁর তৃণমূল করা এবং সেইদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আদর্শ।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ব্লকের কালীচরণপুর অঞ্চলের জাদুয়ারিচকের বাসিন্দা হলেন ফিরোজা বিবি। বাম আমলের সময় ২০০৭–এর ১৪ মার্চ নন্দীগ্রাম আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল ফিরোজা বিবির ছোট ছেলে,  শেখ ইমদাদুল ইসলাম। সেই সময় সন্তানহারা ফিরোজার পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। সন্তানহারা ফিরোজাকে নন্দীগ্রাম চেনে ‘শহিদ মাতা’, হিসেবে। এরপর কেটে গিয়েছে বহু বছর, ৩৪ বছরের বাম সাম্রাজ্য ভেঙে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক নানা সমীকরণও পরিবর্তন হয়েছে কিন্তু শেষ বেলায় একলা হয়ে পড়েছেন ফিরোজা বিবি। টানা চার বারের বিধায়ক ছিলেন । ২০১১ সালে নন্দীগ্রামের বিধায়ক হন শহিদজননী ফিরোজা বিবি। পরেরবার, ২০১৬ সালে ফিরোজা বিবিকে নন্দীগ্রাম থেকে সরিয়ে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়। সেখানেও তিনি জয়লাভ করেন। ২০২১ সালের নির্বাচনেও পশ্চিম পাঁশকুড়া থেকেই ফের বিধায়ক হন ফিরোজা বিবি। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে বিধায়কের প্রার্থীপদ থেকে নাম বাদ পড়ে ফিরোজা বিবির। প্রার্থী পদে নাম না থাকায় কিছুটা মান-অভিমান থাকলেও বিদায়ী বিধায়ক ফিরোজা বিবি মনেপ্রাণে চান আবারও বাংলার মুখ্যমন্ত্রী হন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেফতার ৪

আশঙ্কাই সত্যি! ভোট দিতে পারলেন না আদ্রার ‘ইরানি বস্তির’ আজিজ

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ