দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাই সুদর্শনের শতরানের দৌলতে শুক্রবার (২৪ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) বিরুদ্ধে লড়াকু ইনিংস গড়ল গুজরাত টাইটান্স। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছেন শুভমন গিলরা।

ঘরের মাঠে এদিন টস জিতে প্রথমে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ওপেনিং করতে নেমেই হাত খুলে ব্যাট করতে শুরু করেন গুজরাতের সাই সুদর্শন ও শুভমন গিল। তবে অযথা ঝুঁকি না নিয়ে ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেন। পাওয়ার প্লে’তে গুজরাতের রান দাঁড়ায় বিনা উইকেটে ৫৭। ৩৩ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন। ৯.৫ ওভারেই ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। গুজরাতের ওপেনিং জুটি ভাঙতে মাথার ঘাম পায়ে ফেলেন জস হেজলউড-ভুবনেশ্বর কুমাররা। অবশেষে ১৩তম ওভারে এসে শুভমন গিলকে (২৪ বলে ৩২) সাজঘরে ফেরান সুয়শ শর্মা। ভেঙে যায় ১২৪ রানের জুটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বেঙ্গালুরুর সমর্থকরা।

গিল ফেরার পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন সুদর্শন। বেঙ্গালুরুর বোলারদের কাছে ত্রাস হয়ে ওঠেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম ২ হাজার রান করার ক্ষেত্রে ক্রিস গেইলকে টপকে যান। ৫৭ বলেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সুদর্শন। যদিও শতরান পূর্ণ হওয়ার পরের বলেই হেজলউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা জস বাটলার শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি। ১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে হেজলউডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ১৫ বলে ২৫ রান। এর পর ওয়াশিংটন সুন্দর ও জেসন হোল্ডার জুটি বেঁধে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে ক্রুণাল পাণ্ড্যর বলে দুটি ছক্কা ও একটি চার মারেন হোল্ডার। শেষ পর্যন্ত ২০৫ রানে থামে গুজরাতের ইনিংস। ওয়াশিংটন (১২ বলে ১৯) ও হোল্ডার (৯ বলে ২৩ রান) অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ