আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে ভিন রাজ্য থেকে বাংলায় লোকজন ঢোকাচ্ছে বিজেপি বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার সেটার প্রমাণ দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। এই ঘটনা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সল্টলেক এলাকায়। আগে এমন অভিযোগ বারবার তুলেছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ঠিক দ্বিতীয় দফার নির্বাচনের আগে গেস্ট হাউজে এসে গা–ঢাকা দিয়েছে বিজেপি শাসিত রাজ্যের একাধিক বহিরাগত লোকজন বলে অভিযোগ।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার বিধাননগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। গেস্ট হাউজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছেন, ছত্তিশগড় এবং ওড়িশা থেকে এসেছেন মোট আটজন। আর এই গেস্ট বিজেপি থেকে বুক করা হয়েছে। গত ১৭ এপ্রিল থেকে আছেন এই বিজেপি শাসিত রাজ্যের বহিরাগতরা। সল্টলেক এএল–২৪২ ঠিকানার ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। যারা এসেছে তারা বিজেপির লোকজন বলে অভিযোগ সামনে এসেছে।

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এবার দ্বিতীয় দফায় সল্টলেক, বিধাননগর এবং রাজারহাটের ভোট রয়েছে। তার আগে এমন ঘটনা নির্বাচনে কৌশলে প্রভাব ফেলার জন্যই করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর সুজিত বসুর অভিযোগের পর গতকাল রাতেও ১৫ জনকে আটক করা হয়েছে।

এছাড়া আজ, শনিবার স্থানীয় তৃণমূল কর্মীরা দেখতে পান, সল্টলেকের এএল–২৪২ নম্বর বাড়িতে বহিরাগত লোক জম রয়েছে। তখনই খোঁজ নিয়ে জানতে পারা যায়, ছত্তিশগড় এবং ওড়িশা থেকে বেশ কয়েকজন এখানে এসে থাকছে। যা কিনা নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। তখন সব তথ্য জোগাড় করে বিধাননগর পূর্ব থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে খোঁজ নিতে থাকে। ওই গেস্ট হাউজে ৮ জন রয়েছে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আর গেস্ট হাউজ থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিধাননগর পূর্ব থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে গেস্ট হাউজ মালিক বীরেন ভদ্র বলেন, ‘গেস্ট হাউজে বাইরে থেকেই লোক এসে থাকছিল। কিছু বুকিং বিজেপি থেকে এসেছে।’‌ আর প্রার্থী সুজিত বসুর দাবি, ‘‌আমরা আগাম খবর রাখছিলাম যে সল্টলেকের নানা গেস্ট হাউস এবং ফাঁকা বাড়িতে বিজেপি বহিরাগতদের নিয়ে এসেছে। পুলিশ ও নির্বাচন কমিশনের অবজার্ভারকে চিঠি দিয়েছি।’‌

Published by:

Share Link:

More Releted News:

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ