আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে ব্যাট হাতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাণ্ডব চালালেন দিল্লির ওপেনার লোকেশ রাহুল। শনিবার (২৫ এপ্রিল) তাঁর ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের দৌলতে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুই উইকেট হারিয়ে ২৬৪ রান তুলল দিল্লি ক্যাপিটালস। রাহুলের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং করেছেন নীতীশ রানাও। অল্পের জন্য তিনি শতরান থেকে বঞ্চিত হয়েছেন।

এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই রণংদেহী মূর্তি ধারণ করেন লোকেশ রাহুল। অন্য ওপেনার পাথুম নিশাঙ্কাও হাত খুলে খেলার চেষ্টা করেন। তবে তিনি বেশিক্ষণ থিতু হতে পারেননি। তৃতীয় ওভারে আর্শদীপ সিংহের বলে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করে যান ৭ বলে ১১ রান। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী নীতীশ রানা। পাওয়ার প্লে শেষে দিল্লির রান দাঁড়ায় এক উইকেটে ৬৮।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই হাত খুলে মারতে শুরু করেন দুজনে। ২৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ২৬ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। তবে অর্ধশতরান পূর্ণের পরেই তাঁর সহজ ক্যাচ ফস্কান বিজয়কুমার বৈশ্যক। ২৯ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান নীতীশ রানাও। ১২.৩ ওভারেই দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন দিল্লির দুই ব্যাটার। জুটি ভাঙার জন্য মাথার ঘাম পায়ে ফেলেন পঞ্জাব কিংসের বোলাররা। কিন্তু সফল হতে পারেননি। জীবন ফিরে পাওয়া লোকেশ রাহুল ৪৭ বলে (১২টি চার ও পাঁচটি ছক্কা) নিজের শতরান পূর্ণ করেন।

রাহুল ও নীতীশ এত মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন যে মাত্র ৮৮ বলেই ২০০ রানের পার্টনারশিপ গড়েন। বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন জেভিয়ার বার্টলেট-বিজয়কুমার বৈশ্যকরা। এক সময়ে মনে হচ্ছিল রাহুলের মতোই শতরানের দেখা পাবেন নীতীশ। কিন্তু তা হয়নি। ১৯তম ওভারের তৃতীয় বলে বার্টলেটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৪৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। নীতীশ ফেরার পরে তাণ্ডব চালাতে শুরু করেন রাহুল। ৬৬ বলেই ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি অতিক্রম করে যান তিনি। শেষ পর্যন্ত দলীয় ইনিংসকে ২৬৪ রানে পৌঁছে দেন। মার্কাস স্টোইনিস তিন রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ