আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

নিজস্ব প্রতিনিধি, মন্দিরবাজার: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট লক্ষ লক্ষ টাকা নিয়ে ধরা পড়লেন। ২১ লক্ষ টাকা তার কাছ থেকে উদ্ধার হয়েছে। মন্দিরবাজারের প্রার্থী মল্লিকা পাইকের নির্বাচনী এজেন্ট অরুণ কুমার পুরকাইত(Arun Kumar Purakait) এবং তার ছেলে অর্ঘ্য পুরকাইত (Arghya Purakait)ও আরেকজন বিজেপি নেতা শুভদীপ হালদার(Suvadeep Haldar) লক্ষ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ে সুতো বেচা গ্রামে। জানা গেছে, বিজেপি নেতা শুভদীপ হালদার লক্ষীকান্তপুরের বিজেপি বুথ সভাপতি। এর সঙ্গে আরো বেশ কিছু বিজেপির নেতারা ছিলেন।

পুলিশ সূত্রে খবর ,ধৃত বিজেপি নেতারা যখন গ্রামের মধ্যে টাকা বিলি করছিল সেই সময় অর্ঘ্য পুরকায়ত যার বাবা অরুণ পুরকায়ত এবং শুভদীপ হালদার যে কিনা লক্ষীকান্তপুরের বিজেপির বুথ সভাপতি টাকা সমেত হাতেনাতে ধরা পড়ে। মৃতদের কাছ থেকে ২১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ভোটারদের প্রবাহিত করতে নগদ টাকা তারা বিলি করছিল গ্রামবাসীদের মধ্যে। এই টাকা তারা কোথা থেকে এনেছে এবং এই টাকার সঠিক কোন হিসাব তালা দিতে না পারায় পুলিশ তাদের গ্রেফতার করেছে নগদ টাকা সহ।

এর আগে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার বার অভিযোগ করেছেন বিজেপি অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। গ্রামে গ্রামে গিয়ে অর্থ দিয়ে মানুষকে ভোট দেওয়ার জন্য প্রলোভন দেখাচ্ছে। সাধারণ মানুষ যেন টাকা নিয়ে নেয় এবং খেয়ে নেয় কিন্তু ভোট দেওয়ার সময় তারা যেন তৃণমূলকে ভোট দেয়। জানা গেছে মন্দির(Mandirbazar)বাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ